হাওড়া , ২ জুলাই:- বছর ঘুরলেই ২০২১ এ রাজ্যের বিধানসভা ভোট। করোনা আবহে থমকে রয়েছে পুরভোটও। তার আগেই হাওড়ায় ভাঙন এবার পদ্ম ও কংগ্রেস শিবিরে। বিজেপি ও কংগ্রেস ছেড়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রায় চার শতাধিক কর্মী সমর্থক। দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন। বৃহস্পতিবার সকালে এই দলবদলের ঘটনাটি ঘটেছে হাওড়ায়। এদিন হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ে বিজেপি ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া চার শতাধিক ওই কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই। অরূপ রায় জানান, বিজেপির পঞ্চায়েত সদস্য, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, মন্ডলের নেতৃবৃন্দ, যুব মোর্চার নেতৃবৃন্দ সহ প্রায় চারশত কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করলেন। এরা তৃণমূলের নীতি, আদর্শ, শৃঙ্খলা মেনে দল করবেন। এরা আমাদের দলে যোগদান করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। আমরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এবং দক্ষিণ হাওড়া নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এদের দলে নিয়েছি।
Related Articles
হাওড়ার বালিহল্টে ভয়াবহ দুর্ঘটনায় জখম ৭।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রবিবার রাতে হাওড়ার বালিহল্টের ২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হন। লরির সঙ্গে ইনোভা প্রাইভেট গাড়ির ওই সংঘর্ষে এরা গুরুতর আহত হন। আহতদের উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর জেরে ২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বেসরকারি গাড়িটি। প্রবল […]
শুটিং ও তীরন্দাজী দিয়ে রাজ্যে ফিরবে খেলা।
স্পোর্টস ডেস্ক , ২৭ জুন:- মরশুম শুরু করার ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চায় না রাজ্য সরকার। ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, “তারা মরশুম শুরু করার ব্যাপারে কোনও তাড়াহুড়ো করতে চান না। ইতিমধ্যে ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়ামন্ত্রী। সেখানেও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তের কথা বলা হয়েছিল। আগামী মাসে ফের অবস্থা পর্যালোচনার জন্য বসবেন […]
প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় আগামী সপ্তাহে বৈঠকে বসছেন মুখ্যসচিব।
কলকাতা, ২৯ এপ্রিল:- রাজ্যে সম্ভাব্য পার্কৃতিক দূর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার এবছর আগাম প্রস্তুতি নিচ্ছে। ঝড়, বৃষ্টি ও বন্যাজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতিতে রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী আগামী সপ্তাহে বৈঠকে বসছেন। ৬ মে নবান্ন সভাঘরে প্রস্তাবিত বৈঠকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ডাকা হয়েছে। বৃষ্টির আগাম পূর্বাভাস এবং ঝড়ের […]






