স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- করোনা ভাইরাসের পরবর্তী সময়ে ফুটবল শুরু হলে কলকাতা ময়দানের মাঠগুলিতে স্যানিটাইজিং ট্যানেলের ব্যবহার করা হবে বলে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-এর বৈঠকে ঠিক হয়েছে। বলা হয়েছে, কেবল ঘেরা মাঠে নয়, ময়দানের খোলা মাঠেও থাকবে এই ট্যানেল। ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফরা ওই ট্যানেলের মধ্যে জীবাণুমুক্ত হয়ে মাঠে প্রবেশ করবেন বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ সূত্রে জানা গিয়েছে, ফুটবলারদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধকালীন ততপরতায় স্যানটাইজিং ট্যানেলগুলি তৈরি হবে। কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও জানানো হয়েছে। কলকাতা ময়দানের সবকটি মাঠে এই ট্যানেল বসানো হবে বলে জানিয়েছে আইএফএ। তবে করোনা ভাইরাসের আবহে রাজ্যে ফের ফুটবল কবে শুরু হবে, তা অবশ্য হলফ করে বলতে পারছে না বাংলার সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা।
Related Articles
চন্দননগর জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন
হুগলি , ১৯ নভেম্বর:- বৃহস্পতিবার চন্দননগর জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির। চন্দননগর স্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি চন্দননগর তথাগত বসু , ডিসি হেডকোয়ার্টার সুব্রত গাঙ্গুলি, পুর কমিশনার স্বপন কুন্ডু প্রমুখ। এদিন গাইড ম্যাপের সঙ্গে শিশুদের জন্যে ব্যাজ এবং ভলেন্টিয়ার ব্যাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার জানিয়েছেন, […]
হাওড়াতেও লকডাউন চলছে সকাল থেকে।
হাওড়া, ২০ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাজ্য জুড়ে পর পর দু’দিন সার্বিক লকডাউন পালিত হবে। এর প্রথম দিনে আজ বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় লকডাউন শুরু হয়েছে। একে লকডাউন, তার উপর সকাল থেকে প্রবল বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট প্রায় শুনশান। বিভিন্ন দোকান বাজার সব বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রয়েছে পুলিশের […]
বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে অভিনেতা দেব।
বাঁকুড়াঃ ,১৯ মার্চ:- শুক্রবার বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে প্রচার করল ঘাটালের সংসদ ও টলিউড অভিনেতা দেব। বিষ্ণুপুর পৌরশহরে প্রায় দুই কিলোমিটার রাস্তা হুড খোলা গাড়িতে রেলি করেন তিনি । এদিনের এই রেলিতে প্রায় দশ হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিল । তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । রাস্তার দুই […]



