হাওড়া , ৩০ জুন:- হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। লিলুয়ার বেলগাছিয়া ঝিল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। আসেন দমকল বিভাগের কর্মীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরনে ছিল লাল রঙের গেঞ্জি, কালো রঙের প্যান্ট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়েরা জানান, দুপুরে পাড়ার ছেলেরা জলে নেমে দেহটি ভাসতে দেখেন। এরপর অনেক চেষ্টার পর দেহটি উদ্ধার হয়। খুব সম্ভবত গতকাল রাতের অন্ধকারে কেউ বা কারা দেহটি ঝিলে ফেলে যায়। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে।
Related Articles
১লা জানুয়ারী পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনের মধ্য দিয়ে পালন করলো ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্র !
সুদীপ দাস , ১ জানুয়ারি:- চারিদিকে যখন নতুন বছর নিয়ে উৎসবে মেতে আপামর বাঙালী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্র তখন ১লা জানুয়ারী পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনের মধ্য দিয়ে পালন করলো। এদিন চুঁচুড়ার মিয়ারবেড় রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা এখানে হাজির ছিলেন। ছিলেন ডঃ অতনু […]
তালার ওপর তালা নবগ্রাম হীরালাল পাল কলেজের ইউনিয়ন রুমে
হুগলি, ৭ জুলাই:- তালার ওপর তালা পড়ল কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজের ইউনিয়ন রুমে।কসবা কান্ডের জেরে হাইকোর্টের নির্দেশ মেনেই তালা ঝুলছে স্টুডেন্ট ইউনিয়ন অফিসে। সেই তালার ওপর তালা দিলেন কলেজ প্রিন্সিপাল শ্রীকান্ত সামন্ত। কলেজে ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারির সামনেই তালা মেরে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ মেনে ওই দিন বিকেলে তালা দিয়ে দেওয়া হয়েছিল। আজ আরও […]
২৫এ ২৫ ফুটের কেক কেটে বড়দিন উদযাপন হাওড়ায়।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- হাওড়ায় অভিনব বড়দিন পালন। ডিসেম্বরের ২৫শে ২৫ ফুটের কেক কেটে বড়দিন উদযাপন হলো হাওড়ার দাসনগরে। বুধবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ২৫ ফুটের সেই কেক শিশু সহ উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হলো। হাওড়ার দাশনগরের বিরাজময়ী রোডে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা এবং সমাজসেবী সুদেষ্ণা হাজরা। উদ্যোক্তাদের […]





