নবান্ন , হাওড়া , ২৯ জুন:- করোনা মহামারীর বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের সম্মান জানাতে রাজ্য সরকার ১লা জুলাই চিকিৎসক দিবসে সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন গোটা দেশে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন প্রতিবছর চিকিৎসক দিবসে রাজ্য সরকার বিশিষ্ট চিকিৎসকদের সম্মানিত করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে। তার বদলে ওই দিন ছুটি ঘোষণা করে করোনা যোদ্ধাদের অবদানকে সম্মান জানানো হবে। ওই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন। অন্য রাজ্যগুলি কেউ এই বিষয়ে এগিয়ে আসতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বাড়িতে বসে রাজ্যের মানুষ যাতে স্বাস্থ্যপরিসেবা পান তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার টেলিমেডিসিন পরিষেবা শুরু করছে বলে মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। বুধবার চিকিৎসক দিবসের দিন দুপুর ১২ টা থেকে আনুষ্ঠানিকভাবে ওই পরিষেবা শুরু করা হবে বলে তিনি ঘোষণা করেন। ক্রমান্বয়ে কলকাতাসহ প্রতিটি জেলার জন্য ওই পরিষেবা শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
একই পাড়ায় তিন তিনটি বনেদি বাড়ির পুজো ঘিরে আজো উন্মাদনা এলাকার মানুষের।
মহেশ্বর চক্রবর্তীঃ, ৭ অক্টোবর:- হুগলির আরামবাগ ব্লকের কেশবপুর অঞ্চলে একই পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে ঘোষ বাড়ি, সরকার বাড়ি ও দত্ত বাড়ির দুর্গা পূজো। পারিবারিক সূত্র থেকে জানা যায় যে, এই তিনটি বাড়ির পুজোতেই দেবী চতুর্ভুজা রুপে আবির্ভূত হন। এই তিন বনেদি বাড়ির পূজোর শুভ সূচনা হয়েছিল ১৮৬৭ সালে। সরকার বাড়ির প্রতিমা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে থাকেন। […]
সন্ধ্যে নামলেই বসে মদ গাজার আসর, বন্ধ হাওড়ার স্বাস্থ্যকেন্দ্র।
হাওড়া, ৪ ডিসেম্বর:- প্রায় ৭০ বছর আগে কংগ্রেস আমলে তৈরি হওয়া স্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ হাওড়ার বাগনান এক নম্বরে ব্লকের বাঙালপুর পঞ্চায়েতের অন্তর্গত আদ্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ৭০ বছর আগে কংগ্রেস আমলে এটি তৈরি হয় এবং দীর্ঘদিন ধরে মানুষকে সেবা করে আসছিল। এই স্বাস্থ্য কেন্দ্র বাম সরকারের সময়ও এই স্বাস্থ্য কেন্দ্রের নতুন করে কোন উন্নতি হয়ে […]
অন্যের এডমিট কার্ড ফটোকপি করে পরীক্ষা কেন্দ্রে ধরা পড়ল এক ছাত্র !
হুগলি, ২ ফেব্রুয়ারি:- টেস্টে পাশ করেনি, অন্যের এডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র! উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলের ঘটনা। জানা গেছে উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র দশম শ্রেনীর পরীক্ষায় টেস্টে পাশ করেনি। তাই তার এডমিট কার্ডও হয়নি। নিয়মিত স্কুলেও যেত না ওই ছাত্র। অথচ আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায়। যে […]






