সুদীপ দাস , ২৯ জুন:- মমতা বন্দ্যোপাধ্যায় এত স্ট্রাগল করে মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু কেন তিনি কোন কাজ সাধারন মানুষের জন্য করলেন না সেটা আমি বুঝে উঠতে পারছি না। আজ চুঁচুড়ায় এসে এমনই প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি হুগলির মহানাদে আক্রান্ত রীনা মন্ডলকে দেখতে আসেন। অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্থানীয় তৃণমূল নেতাদের ৫হাজার টাকা কাটমানি না দেওয়ায় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন রীনা মন্ডল ও তাঁর ছেলে। এদিন সেখানে যাওয়ার আগে চুঁচুড়ার ৩ নম্বর গেট পার্টি অফিসে অাসেন মহিলা মোর্চার এই সভানেত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী কোনদিনই কোন দলের কার্যকর্তা কিংবা সাধারন মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন না। তিনি তৃণমূল ক্যাডারদেরই মুখ্যমন্ত্রী ছিলেন। আমফানের টাকা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন এটা তো লুঠের সরকার। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে গেলেও তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়। অন্যদিকে দিন দুয়েক আগে হুগলির পোলবায় তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হুগলির লকেটকে পায়ের নুপূরে পরিনত করবো। সেবিষয়ে অগ্নিমিত্রার বক্তব্য কল্যানদারও মেয়ে আছে। ওনার সংযত হওয়া প্রয়োজন।এদিনের এই কর্মসূচিতে হুগলি সাংগঠনিক সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ ছিলেন দলের মহিলা কর্মীরা।
Related Articles
রাজ্যপালের ডাকে সারা দিয়ে রাজভবনে গেলেন মুখ্যসচিব ও ডিজি।
কলকাতা , ৮ মে:- রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে শনিবার সন্ধ্যায় রাজভবনে গেলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল তাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন। এই বৈঠক সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে কোনরকম নথিপত্র ছাড়া দুই শীর্ষ আমলা রাজ্যপালের কাছে যাওয়ায় তিনি উষ্মা প্রকাশ করেছেন বলে […]
১০০ কোটি টাকা ব্যায়ে জলাভূমি ব্যবস্থাপনা প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার।
কলকাতা , ৫ জুন:- রাজ্য সরকার পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণে জলাভূমি ব্যবস্থাপনা প্রকল্প হাতে নিয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আজ এক অনুষ্ঠানে পরিবেশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর রত্না দে নাগ জানিয়েছেন, এই প্রকল্পে জলাভূমি জবরদখল, সংলগ্ন এলাকার চর্ম কারখানাগুলি থেকে নির্গত বর্জ্য আটকানোর পাশাপাশি সংলগ্ন এলাকায় কৃষি ও মাছ […]
ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল।
কলকাতা, ৫ জানুয়ারি:- রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের জবাবদীহি তলব করেছেন । ওই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে তলব করেছেন। রাজ্য পুলিশের ডিজিকেও সশরীরে […]




