হাওড়া , ২৯ জুন:- উপযুক্ত প্রাপ্য, পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম, ন্যূনতম দশ হাজার টাকা বেতন, সরকারি স্বীকৃতি ও কর্মরত অবস্থায় নিরাপত্তার দাবি সহ একাধিক দাবিতে হাওড়ায় ডোমজুড় গ্রামীন হাসপাতালের সামনে পথ অবরোধ করলেন আশা কর্মীরা। এই মর্মে তাঁরা এদিন বিএমওএইচ’কে ডেপুটেশনও দেন। প্রায় আধ ঘন্টা পর অবরোধ ওঠে। বিএমওএইচ আশা কর্মীদের দাবিদাওয়া উচ্চতর কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। অবরোধের জেরে হাওড়া আমতা রোডে কিছুক্ষণ যানজট ছিল।
Related Articles
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে তৃণমূলের প্রাক্তন পুরপিতা।
হাওড়া, ১০ জুলাই:- পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে হাওড়ার বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে সামিল হলেন তৃণমূলের প্রাক্তন পুরপিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য জুড়ে আজ ও আগামীকাল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। হাওড়া শহর জুড়ে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল। শনিবার সকালে বেলুড়ে ৫৯ […]
মানুষের আবেগকে উস্কে দিয়ে বসন্ত উৎসবে সামিল বন্ধুমহল।
হুগলি , ২৮ মার্চ:- দোল উৎসব পালনের মধ্যে দিয়ে সম্প্রিতীর বার্তা দিল শ্রীরামপুর চাতরার স্বেচ্ছাসেবী সংগঠন চাতরা বন্ধুমহল ক্লাব।রবিবার এলাকার সাতটি সামাজিক সংস্থাকে একত্রিত করে দোল উৎসব পালন করে আবীর খেলায় মেতে ওঠে স্থানীয়রা।করোনা কালে স্বাস্থ্যবিধি মেনেই উৎসবে গা ভাসান আট থেকে আশি। ক্লাবের উদ্যোক্তা শান্ত্বনু কুমার বাগ বলেন, দোল নিয়ে আমাদের মধ্যে একটা ভাবাবেগ […]
যাত্রী ও পণ্য় পরিবহণের চাপ সামাল দিতে পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ রেলের।
কলকাতা , ৫ ফেব্রুয়ারি:- ভবিষ্যতের যাত্রী ও পণ্য় পরিবহণের চাপ সামাল দিতে রেল পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে। ২০৩০ সালের মধ্যে ভবিষ্যত উপযোগী রেল পরিবহণ পরিকাঠামো গড়ে তুলতে একাধিক প্রকল্প রূপায়ণে গতি আনা হচ্ছে বলে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার মোহান্তি জানিয়েছেন। আজ এক ভারচুয়াল সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভবিষ্যতমুখী রেল পরিবহণে দক্ষিণ […]



