স্পোর্টস ডেস্ক , ২৭ জুন:- নতুন মরশুমে এটিকে মোহনবাগান জার্সিতেই খেলবেন স্ট্রাইকার রয় কৃষ্ণা। ফিজির তারকা স্ট্রাইকারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াল আইএসএলের কলকাতা দলটি। নতুন মরশুমে এটিকের সঙ্গে হাত মিলিয়ে আইএসএল খেলবে মোহনবাগান। কলকাতায় ফিরে নতুন দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা। গত আইএসএলে এটিকের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ৩২ বছর বসয়ী রয়। লাল-সাদা জার্সিতে ১৫ গোলের পাশাপাশি ছটা অ্যাসিস্ট ছিল তাঁর। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে বিপক্ষ ডিফেন্ডারদের ঘুম কেড়ে নিয়েছিলেন রয় কৃষ্ণা। আরও এক বছরের জন্য এই জুটিকে ধরে রাখতে মরিয়া ছিল এটিকে-মোহনবাগান। উইলিয়ামসের সঙ্গে আগেই চুক্তি হয়ে গেছিল এটিকের। কিন্তু ফিজির স্ট্রাইকারকে পেতে ঝাঁপায় মুম্বই এফ সি। তাঁর কাছে অফার ছিল এ লিগের ক্লাবেরও। এমনকি ইউরোপের ক্লাবেরও অফার ছিল এটিকে স্ট্রাইকারের কাছে। তবে সব অফার পেছনে ফেলে শেষপর্যন্ত এটিকে মোহনবাগানকেই বেছে নিলেন তিনি। টুইটারে তারকা স্ট্রাইকার জানিয়েছেন চ্যাম্পিয়ন দলে ফেরার ব্যাপারে তাঁর কোনও দ্বিধাই ছিল না।
Related Articles
বিজেপির অপপ্রচারের জবাব দিতে হাওড়ায় সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী।
হাওড়া , ১১ জুন:- করোনা এবং আমফান পরিস্থিতিতেও বিজেপি সহ বিরোধী দলগুলির লাগাতার অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন প্রবীণ তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। বুধবার সন্ধ্যায় সাঁত্রাগাছিতে এক সাংবাদিক বৈঠকে বিরোধীদের অপপ্রচারের জবাব দেন তিনি। জটুবাবু বলেন, করোনা এবং আমফান পরিস্থিতিতে এই বিপর্যয়ের সময়েও বিজেপি সহ বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কুৎসা করছে। দলের নির্দেশেই […]
ডি ওয়াই এফ আই এর হুগলি জেলা পরিষদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র চুঁচুড়া।
হুগলি, ১৩ মার্চ:- শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও দুর্নীতিতে নাম জড়ানো জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদত্যাগ সহ একাধিক দাবিতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের ডাকা হুগলি জেলা পরিষদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার চুঁচুড়ায়। এ দিন ঘড়ির মোড় থেকে অভিযান শুরু হতেই প্রথম ব্যারিকেডে পুলিশ তাঁদের পথ আটকায়। বেশকিছু দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলার পর হঠাৎই মেজাজ হারায় পুলিশ। এরপরই শুরু […]
প্রচারে বেরিয়ে বেহাল রাস্তা ও নিকাশির অভিযোগ শুনলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা
উত্তর ২৪ পরগনা, ২১ অক্টোবর:- উত্তর ২৪ পরগনা জেলার দুই বিধায়ক সুব্রত ঠাকুর ও অশোক কীর্তনিয়াকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে ভোট প্রচারে বেরোলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা। সোদপুর নাটাগড়ের মহেন্দ্রনগর অটো স্ট্যান্ড থেকে প্রচারে বেরিয়ে বিস্তীর্ণ অঞ্চল এদিন ভোট প্রচার করলেন তরুণ বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে তিনি মহেন্দ্রনগরের বাসিন্দাদের কাছ থেকে বেহাল রাস্তাঘাট […]






