স্পোর্টস ডেস্ক , ২৬ জুন:- করোনায় বন্ধ ক্রিকেট। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- মাশরাফি বিন মোর্তাজা, নাসিফ ইকবাল এবং নাজমুল ইসলাম অপু। ফলে ক্রিকেটারদের জন্য় এবার বাড়তি সতর্কতা নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরবন্দি ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সর্বক্ষণ মনিটারিং করার জন্য এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে বিসিবি। ক্রিকেটারদের জন্য থাকছে করোনা অ্যাপ! বিসিবি-র MIS (Management Information System)ম্যানেজার নাসির আহমেদ জানান, ” অ্যাথলিট ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যাপের সঙ্গে কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ। এর মাধ্যমে ক্রিকেটারদের খোঁজখবর রাখা হবে। কোভিডের উপসর্গ বিষয়ক ১৮টি প্রশ্ন রয়েছে। যেমন- কতক্ষণ ঘুমিয়েছেন ? গায়ে জ্বর আছে কিনা , গায়ে ব্যথা আছে কিনা, কোভিড-১৯ রোগীর কাছাকাছি এসেছেন কিনা এইরকম। ক্রিকেটারদের দেওয়া তথ্যের মাধ্যমে অ্যাপটি জানিয়ে দেবে লাল-নীল-হলুদ কে কোন জোনে পড়তে চলেছে। বাকিটা মেডিক্যাল টিম দেখভাল করবে। ” এখন পর্যন্ত বাংলাদেশের সিনিয়র ক্রিকেট দল, অনূর্ধ্ব-১৯ দল এবং চুক্তির আওতায় থাকা মহিলা ক্রিকেটারদের অ্যাপের আওতায় আনা হয়েছে বলে জানান বিসিবি-র সিইও নিজামউদ্দিন চৌধুরি। প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ৭০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু করা হচ্ছে।
Related Articles
বিধায়কের নেতৃত্বে পুরভোটের দেয়াল লিখন শুরু শান্তিপুরে।
নদীয়া, ২৭ ডিসেম্বর:- রাজ্য নির্বাচন কমিশনের হাইকোর্টের দেওয়া হলফনামা অনুযায়ী আগামী ২৭শে ফেব্রুয়ারি শান্তিপুরের পৌর নির্বাচন। স্বভাবতই পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই লড়াইয়ের ময়দানে নামতে দেখা গেছে সিপিএমকে। এবার লড়াইয়ের ময়দানে তৃণমূল, সোমবার শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখল ও দেওয়াল লিখন কর্মসূচি করল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজেই। যদিও শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ড বিধায়কের নিজের […]
করোনা আতঙ্কে আবাসন ছেড়ে ভয়ে চলে যাচ্ছেন ডানকুনির কোল ইন্ডিয়ার আবাসিকরা।
হুগলি , ২৩ জুলাই:- আনলক -2 চলাকালীন নতুন করে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে হল প্রথম লকডাউন । পুলিশ প্রশাসনের ভয়ে লকডাউন কার্যকর হলেও ভীত সন্ত্রস্ত রয়েছে হুগলির ডানকুনির কোল ইন্ডিয়া কমপ্লেক্সের আবাসনের বসবাসকারী পরিবারের সদস্যরা। আবাসনের মধ্যে রয়েছে ডানকুনি থানার পুলিশ ও বেসরকারি ইংরাজী মাধ্যমের স্কুলের কর্মীরা । আবাসনের বসবাসকারী কোল ইন্ডিয়া কর্মচারিদের […]
বাঁকুড়া বাস কল্যাণ সমিতির ডাকা কর্মবিরতির জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষের ।
বাঁকুড়া,২২ জানুয়ারি:- বাঁকুড়া কল্যাণ সমিতি ডাকা কর্মবিরতির জেরে বন্ধ রয়েছে বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার বাস । তবে যাত্রীদের সুবিধার্থে কয়েকটি বাস তারা চালিয়েছেন । তবে কেন এই কর্মবিরতি , খবর সূত্র জানা যায় বাঁকুড়া দুর্গাপুর প্রায় ১১০ টি বাস রোজ যাতায়াত করে । তাদের মধ্যে একটি অন্যতম সুইটি বাস । অভিযোগ এই সুইটি বাসের মালিক […]





