হুগলি , ২৬ জুন:- ব্যান্ডেল থার্মল পাওয়ার এমপ্লয়িজ কো-অপারেটিভ স্টোর লিমিটেড বিটিপিএস এ স্থায়ী কর্মিদের সময়বায়। সেই সমবায় মুদিখানা থেকে গ্যাস, ওষুধ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। বামেদের হাত থেকে তৃনমূল দখল করে এই সমবায়। পরে ২০১৯ সালে তৃনমূল থেকেই নির্বাচিত ছয়জন নিজেদের বিজেপি বলে দাবী করে। ভারতীয় মজদুর সংঘের হাতে চলে যায় সমবায় পরিচালনার ভার। যদিও গত ফেব্রুয়ারী মাসে সমবায়ের নির্বাচিত সদস্যদের বৈধতা শেষ হয়ে যায়। আর নির্বাচন হয়নি। বর্তমান পরিস্থিতিতে বিটিপিএস এর স্থায়ী কর্মিদের জন্য তৈরী সময়বায় স্থানীয় বিজেপির লোকজন মোচ্ছব করছে বলে অভিযোগ তুলে আজ সমবায়ের সামনে সভা করে তৃনমূল শ্রমিক ইউনিয়ন। তৃনমূল নেতা রাজা চ্যাটার্জী অভিযোগ করেন সমবায় নয় ছয় করছে কিছু লোক। নিজেদের বিজেপি বলে দাবী করে তারা। যদিও পিডিসিএল বা এসইডিসিএল কখনই ভারতীয় মজদুর সংঘকে মান্যতা দেয়নি ।
Related Articles
পান্ডুয়ার তেলিপাড়ায় হোসিয়ারি কারখানায় ভয়াবহ আগুন।
হুগলি,২২ এপ্রিল:- পান্ডুয়ার তেলিপাড়ায় হোসিয়ারি কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা ভানু মজুমদারের বাড়িতেই নিজের হোসিয়ারি কারখানা রয়েছে। সন্ধ্যার পর কোনভাবে সেখানেই আগুন লাগে। বাড়ির সকলকে বাইরে বের করে আনা হয়েছে। দমকল আগুন নেভানোর চেষটা চালাচ্ছে। Post Views: 426
চরম অর্থাভাবকে ভুলে, চারটি সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করল স্নেহা।
হাওড়া, ৫ মে:- চরম অর্থাভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়াই একসময় দুষ্কর হয়ে উঠেছিল। প্রতিযোগিতার এন্ট্রি ফি-র ব্যবস্থা করে দিয়েছিলেন এলাকার বিধায়ক। সেই স্নেহাই আজ দেশের হয়ে চার চারটি সোনা জয়ী। কেরালার আলাপুঝায় অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ৪টি সোনা জিতে নিয়েছে বালির মেয়ে স্নেহা ঘরামি। প্রসঙ্গত, ওই প্রতিযোগিতায় স্নেহার অংশগ্রহণ নিয়েই একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। […]
ডিভিসির ছাড়া জলে দুই বঙ্গেরই একাধিক জেলায় বন্যার ভ্রুকুটি।
কলকাতা, ৪ অক্টোবর:- মেঘ ভাঙা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার ভ্রুকূটি দেখা দিয়েছে। প্রতিবেশি সিকিমে বন্যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর বিস্তীর্ণ এলাকায়। সড়ক য়োগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে রাজ্যের বহু পর্যটক সিকিমে আটকে রয়েছেন বলে খবর। উত্তরবঙ্গেও বন্যার আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে […]





