From homeহুগলি , ২৫ জুন:- বাড়ি থেকে ডেকে খুন করার অভিযোগে যাবজ্জীবন এর সাজা দিলো শ্রীরামপুর আদালত।অভিযোগ গত ১৯.০৭.২০১৫ তারিখে জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্রীরামপুর থানার খটির বাজার এলাকায় ম: কামাল সহ আরো কয়েকজন জড়ো হয়ে ম: সামসাদ কে খুনের পরিকল্পনা করে।তাকে অন্যত্র যাবার অছিলায় ওই এলাকারই পুকুরের ধারে নিয়ে গিয়ে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় সামসাদ।এই ঘটনায় ৪ জন অভিযুক্তের মধ্যে একজন পলাতক , একজন মৃত , একজন বেকসুর খালাস হলেও কামালকে যাবজ্জীবন এর সাজা দেয় কোর্ট।সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা।
Related Articles
আজ থেকেই ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৩ অক্টোবর:- পায়ে আঘাতের কারণে এবছর আর সশরীরে পুজোর উদ্বোধনে বার হতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোর উদ্যোক্তাদের একেবারে নিরাশ করেননি তিনি। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধনে সামিল হয়ে মুখ্যমন্ত্রী সব রকম ভাবে পুজো উদ্যোক্তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়-সহ কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি বড় পুজোর ভার্চুয়ালি উদ্বোধন […]
লিলুয়ায় ইংরেজি মাধ্যম স্কুলে এক ছাত্রীকে প্রস্তাব দেওয়া নিয়ে মারপিট।
হাওড়া, ২ ডিসেম্বর:- স্কুলেই এক ছাত্রীকে প্রস্তাব দেওয়া নিয়ে তুমুল মারপিট। ঘটনা প্রকাশ্যে চলে এলেও মুখে কুলুপ এঁটেছেন স্কুল কর্তৃপক্ষ।এক ছাত্রীকে কিছু প্রস্তাব দেওয়া নিয়ে হাওড়ার লিলুয়ার এক ইংরেজি মাধ্যম স্কুলে দুটি ক্লাসের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ, স্কুলের ক্লাস নাইনের এক ছাত্রীকে ক্লাস টেনের এক ছাত্র কোনও প্রস্তাব দেয়। তারই প্রতিবাদ করতে যায় ওই […]
ফক্সকে কেন নেতা করল এসসি ইস্টবেঙ্গল ?
প্রসেনজিৎ মাহাতো, ২৬ নভেম্বর:- শুক্রবার মহারণের আগে সমর্থকদের কৌতূহলের নিরসন। দলের অধিনায়কের নাম সরকারি এসসি ইস্টবেঙ্গল। ডার্বিতে অধিনায়ক থাকবেন ড্যানিয়াল ফক্সে। এই স্কটিশ ফুটবলার এই বছর ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন উইগান অ্যাথলেটিক থেকে। রক্ষণভাগের এই অভিজ্ঞ ফুটবলারই নেতৃত্ব দেবেন লাল-হলুদকে। শুধু অধিনায়ক নয়,সহ-অধিনায়কের নামও জানিয়েছে ইস্টবেঙ্গল। আইরিশ ফুটবলার অ্যান্থনি পিলকিংটনকে দেওয়া হল এই দায়িত্ব। তিনি ফক্সের […]





