হাওড়া , ২৪ জুন:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আমতাগামী একটি বেসরকারি বাস। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে। এই দুর্ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টা নাগাদ এয়ারপোর্ট – আমতা রুটের একটি বাস বেসরকারি বাস কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমতার দিকে যাচ্ছিল। বাসটির পিছনেই ছিল একটি কন্টেনার। কোনা এক্সপ্রেসওয়ের লালবাড়ির কাছে হঠাৎই কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাসটির পিছনে। এই ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাস এবং কন্টেনার দু’টিকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ।
Related Articles
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অমিত শাহের সঙ্গে বৈঠক করতে রাজধানীর পথে রাজ্যপাল।
কলকাতা , ৮ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচমকা ‘সৌজন্য’ সাক্ষাতের পরই এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে রাজধানীর পথে রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ আগামিকাল শনিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। হঠাত করেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই ধনকড়ের কেন দিল্লি যাত্রা তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। […]
রাজ্য সরকারের উদ্যোগে, ভারতের প্রথম স্যানিটাইজ শহর কলকাতা!।
প্রদীপ সাঁতরা ,২৬ মার্চ:- কলকাতার প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে এখনো পর্যন্ত বাংলার সংস্কৃতি প্রবণ মানসিকতাকে কাঁধে করে বয়ে নিয়ে চলেছে স্বয়ং কলকাতাই। ভারত বর্ষ থেকে সেই কবেই ব্রিটিশরা তল্পিতল্পা গুটিয়ে ইংল্যান্ডে ফিরে গেছে। তারপর স্বাধীনতার সূর্যের আলোয় আজ ও ভারতবাসী উদ্ভাসিত কিন্তু বঙ্গের যে প্রাচীন ঐতিহ্যের লম্বা লিস্ট এখনো পর্যন্ত বিরাজমান, তা […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিস্কা চালিয়ে পুরসভায় আসেন কোন্নগর পৌরসভার পুরপ্রশাসক।
সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার স্কুটিতে বসে নবান্নে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর দেখানো পথেই শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হল শাসক দলের নেতা কর্মীরা। এ দিন সকালে কোন্নগরের নিজের বাড়ি থেকে প্রতিকী রিক্স চালিয়ে পুরসভায় […]






