স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- করোনা উদ্বেগ কাটিয়ে ৩ মাস পর মাঠে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ রাজকোটে নিজের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিলেন। নেটে প্রথমদিন সৌরাষ্ট্রের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেন পূজারা। ২২ গজে প্রথম দিন চেতেশ্বর পূজারা গত মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন করা অধিনায়ক জয়দেব উনাদকাটের বোলিংয়ের বিরুদ্ধে খেলেছেন। সেই সঙ্গে সৌরষ্ট্রের হয়ে রঞ্জী জয়ী আরও দুই ক্রিকেটার অর্পিত বাসবাদা ও প্রেরক মানকড় করোনা পরবর্তী সময়ে ক্রিকেট প্রস্তুতিতে নেমে পড়লেন। তিনমাস পর নেটে ফিরে দারুণ খুশি পূজারা। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পূজি জানিয়েছেন, ‘দীর্ঘদিন পর প্রস্তুতিতে ফিরে দারুণ লাগছে। ক্রিকেটে ফিরতে পেরে খুশি। করোনা কারণে ক্রিকেটে থেকে দূরে থাকলেও প্রস্তুতিতে ভাঁটা পরেনি। করোনা পরিস্থিতিতে বাড়িতে ফিটনেস চর্চা করে গিয়েছি।’
Related Articles
ভাঙন অব্যাহত , তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি , সেইসঙ্গে বাসস্থানের ঘর।
নদীয়া , ১৮ আগস্ট:- এখনো গঙ্গা ভাঙন অব্যাহত । তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি। সেইসঙ্গে বাসস্থানের ঘর । চরম আতঙ্কে দিন কাটছে গঙ্গার তীরবর্তী অবস্থানকারী কয়েকশো পরিবারের । এবার নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকা । সূত্রের খবর ,নদীয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে । বর্ষা […]
পাথর বোঝাই লড়ি আটকে ধুমধুমার, লাঠিচার্জ পুলিশের।
কোচবিহার,৭ এপ্রিল:- কোরানা পরিস্থিতিতে দেশ জুড়ে লকডাউন থাকলেও কোচবিহারের মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে নির্মীমান জয়ী সেতুর কাজে বাইরের থেকে পাথরভর্তি লরি আসছে মেখলিগঞ্জে৷ পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে ৷ পুলিশকেই লক্ষ্য করে ইঁট পাথর ছুড়ে বাসিন্দারা৷ উত্তেজনায় এক পুলিশ কর্মীও আহত হন বলে জানা যায় ৷ স্থানীয়দের অভিযোগ ঐ লকডাউন পরিস্থিতিতেও বিভিন্ন […]
চেঙ্গাইলে রক্ষা লোকাল ট্রেনের।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- হাওড়ায় দক্ষিণ-পূর্ব রেল শাখায় ফুলেশ্বর-চেঙ্গাইলের মাঝে ডাউন লাইনে রেললাইনে বাঁক। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা লোকাল ট্রেনের। সূত্র মারফত জানা গেছে, শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের ফুলেশ্বর চেঙ্গালের ডাউন লাইনে রেল কর্মীরা লাইনের কাজ করছিলেন। সে সময় হঠাতেই চেঙ্গাইলের অদূরে ডাউন লাইনের একটি অংশে হঠাৎ বাঁক দেখতে পাওয়া যায়। সেখানে ধোঁয়া দেখতে পান এলাকার […]









