স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত ইরাকের বিশ্বকাপার প্রাক্তন ফুটবলার আহমেদ রাধি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন রাধি। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ইরাকের এই ফুটবলার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর ফের তাঁর শারীরিক অবস্থায় অবনতি ঘটে। রবিবার সকালে ইরাকের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আহমেদ রাধি প্রয়াত হন। ইরাকের হয়ে ১৯৮৬ বিশ্বকাপে রাধি বেলজিয়ামের বিরুদ্ধে গোল করেছিলেন। ১৯৮২ এশিয়ান গেমসে ইরাকের সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এছাডা় ১৯৮৮ সালে এশিয়ার সেরা ফুটবলারের সম্মান অর্জন করেছিলেন রাধি। দেশের হয়ে অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রাধি তিন নম্বরে রয়েছেন। ১৯৯৭ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর ঘোষণা করেন।
Related Articles
জেলার কোভিড হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরে গেলেন এক কোরোনা আক্রান্ত৷
মালদা ,১৯ মে:- জেলার কোভিড হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরে গেলেন এক কোরোনা আক্রান্ত৷ আজ বিকেলে পুরাতন মালদার নারায়ণপুরের কোভিড হাসপাতাল থেকে ঘরে ফিরে গিয়েছেন ওই কোরোনাজয়ী৷ তিনি মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর গ্রাম পঞ্চায়েতের নারিদিয়ারা গ্রামের বাসিন্দা৷ গত ৭ মে তাঁকে কোভিড হাসপাতালে ভরতি করা হয়৷ জেলার কোভিড হাসপাতাল থেকে এই প্রথম […]
ইনডোর ট্রেনিং শুরু বাংলার ক্রিকেটারদের।
স্পোর্টস ডেস্ক , ৫ অক্টোবর:- সরকারের অনুমতি মিলতেই সোমবার থেকে শুরু হয়ে গেল বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ। তবে এখন শুধুমাত্র জিম ও ফিটনেস ট্রেনিংই করতে পারবেন ক্রিকেটাররা। যে সব ক্রিকেটারদের নিজস্ব গাড়ি আছে, কেবলমাত্র তাঁরাই ট্রেনিং এ অংশ নিতে পারবেন। এদিন ট্রেনার সঞ্জীব সাহার নেতৃত্বে সিনিয়র বাংলার দলের ১৫ জন ক্রিকেটার ও ১৪ জন মহিলা ক্রিকেটার […]
আসাউদ্দিন ওয়াইসি বাংলায় ঢুকলে তাকে লাঠি পেটা করব: ত্বহবা সিদ্দিকী
দ:২৪পরগনা ,৬ জানুয়ারি:- বসিরহাট মহাকুমার হাড়োয়া অটো স্ট্যান্ডের একটি দলীয় কর্মী সভায় ক্ষোভ উগরে দিলেন ত্বহবা সিদ্দিকী। বাইরে থেকে আসা আসাউদ্দিন ওয়াইসি তথা মিম পার্টি কে লাঠিপেটা করে বাংলা থেকে তারাবো আপনারা প্রস্তুত থাকুন। তার পাশাপাশি ভাইজান সম্পর্কে আরও ফুরফুরা শরীফ কে কলঙ্কিত করছেন অভিমান ভক্তদের কাছে ১০০ টাকা আর একটা করে ঈদ নিয়ে গত […]



