বীরভূম , ১৯ জুন:- শেষবিদায় জানাল তাঁর গ্রাম বীরভূমের মহম্মদবাজারের বেলঘরিয়া। ভোর থেকেই ভিড়। কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে শ্রদ্ধা জানান লাদাখ সীমান্তে শহিদ জওয়ান রাজেশকে। সকালে পানাগড় সেনা বিমানঘাঁটি থেকে কফিনবন্দি তাঁর দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাড়ির লোকজন। ছেলের দেহের সামনে এসে স্তব্ধ হয়ে যান তাঁর মা। বিউগিলে লাস্ট পোস্টের মধ্যে বিদায় জানায় সেনাবাহিনীর জওয়ানরা। দেওয়া হয় গার্ড অফ অনারও । ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, বিজেপির লকেট চট্টোপাধ্যায়, খগেন মুর্মুরা। ছিলেন সরকারি আধিকারিকরাও। বাড়ির কাছেই সমাধিস্থ করা হয় রাজেশকে। লাদাখে নিহত আরেক জওয়ান আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বিপুল রায়ের দেহও রওনা হয়েছে তাঁর গ্রামের পথে। তাঁর স্ত্রী ও মেয়ে দুপুরে পৌঁছবেন মিরাট থেকে। গোটা জেলাই বলতে গেলে ভেঙে পড়ছে বিন্দিপাড়াতেও। তাঁর বাড়রি কাছেই একটি মাঠে তৈরি হয়েছে মঞ্চ, সেখানেই শায়িত থাকবে বিপুলের তেরঙা জড়ানো কফিন।
Related Articles
বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা।
পশ্চিম মেদিনীপুর,১৫ ফেব্রুয়ারি:- বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সীমার বাইরে যেতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে ।তৃণমূল সন্ত্রাস বিরুদ্ধে অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির মহিলা যুব মোর্চার।ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন মহিলা […]
ক্রেতাদের স্বার্থে ফ্ল্যাটে পজিসন নেওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিটিশন সার্টিফিকেট বাধ্যতামূলক, জানালেন মন্ত্রী।
কলকাতা, ১৯ জানুয়ারি:- জমি ও ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপনিচ্ছে। যাঁরা ফ্ল্যাট কিনছেন তাদের পজেসন নেওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিটিশন সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে বলে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন। কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনদিন ব্যপী ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করে তিনি বলেন, ফ্ল্যাট কেনা ও হস্তান্তর নিয়ে […]
ওয়ার্ডবাসীর সন্তান হিসাবে দারিদ্র্য পরিবারে মধ্যাহৃভোজ শুরু বিজেপি কাউন্সিলরের।
আরামবাগ, ২১ মার্চ:- হুগলি জেলার আরামবাগ পৌরসভাজুড়ে শাসক দল তৃনমুল কংগ্রেসের জয়জয়কার হয় পৌরভোটে। ইতিমধ্যেই পৌরভোটে জয়লাভ করে আরামবাগ পৌরসভার বোর্ড গঠন করেছে তৃনমুল। এরই মাঝে আরামবাগ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ ক্রমশ নজর কাড়ছে এলাকার মানুষের। তিনি আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেন। ওয়ার্ডবাসীকে কথা দিয়েছিলেন কাউন্সিলার হিসাবে নয় আপনাদের বাড়ির সন্তান […]






