স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- করোনা অতিমারির জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চ্যাম্পিয়ন লিগের খেলা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে অভিনব সিদ্ধান্ত নিল উয়েফা। আটটি দলকে নিয়ে অগস্টে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন লিগের ‘ছোট সংস্করণ’ আয়োজন করবে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। বুধবার উয়েফার তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ, দুই পর্বের বদলে একটি ম্যাচই হবে। ফাইনাল হবে ২৩ অগস্ট। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বুধবার এগজিকিউটিভ কমিটির বৈঠকের পরে উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি জিয়োর্জিয়ো মারসেত্তি জানিয়েছেন, শেষ ষোলোর দ্বিতীয় পর্বের যে চারটি ম্যাচ বাকি রয়েছে, তা হবে। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ চেলসি। জুভেন্টাসের লড়াই অলিম্পিক লিঁয়নের বিরুদ্ধে। বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। ৭-৮ অগস্ট লিসবনে এই ম্যাচগুলো হবে।
Related Articles
আরও এক দফা বাড়ানো হলো দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদ।
কলকাতা , ২১ জানুয়ারি:- সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের গৃহীত দুয়ারে সরকার প্রকল্পের মেয়াদ আরও এক দফা বাড়ানো হচ্ছে। বিগত চার দফায় সারা রাজ্যে ওই প্রকল্প অভূতপূর্ব সাড়া পেয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন আগামী ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফের একদফায় এই দুয়ারে সরকার কর্মসূচি […]
পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু গুরাপে।
হুগলি, ২৭ জুন:- গুড়াপে পথ দূর্ঘটনায় তিন জনের মৃত্যু! হুগলির গুড়াপ থানার মাজিনান ব্রিজের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি। মাজিনানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে পিছন থেকে আসা অন্য […]
নিজেদের সন্তানদেরই বিক্রির অভিযোগ। এক দালাল সহ দম্পতি গ্রেফতার।
হাওড়া, ১ ডিসেম্বর:- এক দম্পতি নিজেদের সন্তানদের বিক্রির অভিযোগে এক দম্পতি সহ মোট তিনজনকে গ্রেফতার করলো সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের নাম রত্না বর, বিশ্বজিৎ বর এবং শ্যামলি নস্কর। রত্না এবং বিশ্বজিৎ দম্পতি। পুলিশ সূত্রে খবর, বিশ্বজিৎ এবং রত্নার বাড়ি সাঁকরাইলের উলা গ্রামে। তাদের চারটি ছেলে-মেয়ে। বিশ্বজিৎ সেভাবে কোনও কাজকর্ম করেন না। বউয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন। […]










