হুগলি , ১৮ জুন:- করোনা কালের মধ্যে বেস কিছু দিন ধরে লাদাখের সিমান্তে ভারত এবং চিনের মধ্যে যে সংঘর্ষ চলছিল তা গতকাল চরম আকার ধারন করেছে দু পক্ষের সংঘর্ষে মধ্যে ভারতের প্রায় ২০ জন সেনা শহীদ হয়েছে যার ফলে ক্ষোভে ফুসছে সারা দেশ এবং তার সঙ্গে জ্বলছে মনের মধ্যে প্রতিষোধের আগুন। এবং সেই ক্ষোভই আজ দেখা গেলো হুগলি জেলার চুঁচুড়া শহরে। এদিন সন্ধ্যা ৬টা নাগাত হুগলি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বে প্রায় ৩০০ জন কার্যকর্তা নিয়ে পিপুলপাঁতি মোরে হইতে চুঁচুড়া ঘড়ির মোর পর্যন্ত শোক মিছিল করে। উপস্তিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী রাজ্য নেতা স্বপন পাল সহ সভাপতি কল্যান বোলেল সম্পাদক রাজীব নাগ সহ অন্যান্ন নেতৃবৃন্দ। মিছিল শেষে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়ে গৌতম বাবু বলেন চিনের এই নক্কার জনক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং ভারত সরকারের কাছে আবেদন চিনকে যেনো যগ্য জাবাব দেওয়া হয়।। তার সাথে চিনা দ্রব্য বয়কোট করে ভারতীয় দ্রব্য সামগ্রী গ্রহন করার অাবেদন জানায় হুগলি জেলার সাধারন মানুষের কাছে।
Related Articles
চিত্রপট পরিবর্তন , বিজেপিকে ছাপিয়ে তৃণমূল-সিপিএমেই উজ্জ্বল পৌর লড়াই !
সুদীপ দাস, ২৭ ফেব্রুয়ারি:- শুরুটা হয়েছিলো ২০১৮ তে। সেবার পঞ্চায়েত নির্বাচনেই রাজ্যে বিজেপির উত্থানের ইঙ্গিত মিলেছিলো। ২০১৯এর লোকসভা নির্বাচনে দিকে দিকে বিজেপির জয় রাজ্যের বিরোধী রাজনীতির চিত্রপটই পরিবর্তন করে দিয়েছিলো। আর বছর খানেক আগে রাজ্যের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের মুখ থুবরে পরা বিজেপিকেই রাজ্যের ২য় রাজনৈতিক দলের শিরোপা তুলে দিয়েছিলো। কিন্তু মাত্র এক বছরেই ছবিটা অনেকটাই […]
আগামীকাল পঞ্চম দফার ছয় জেলার ভোটে থাকছে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা , ১৬ এপ্রিল:-আগামীকাল রাজ্যে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনে ছয় জেলার যে ৪৫ টি আসনে ভোট নেওয়া হবে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ন রাখতে মোট পনেরো হাজার ৭৮৩ টি বুথের দায়িত্বে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও পনেরো হাজার ৭৯০ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সেক্টর অফিস, কিউআরটির মতো অন্যান্য দায়িত্বে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী […]
কলকাতায় আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
প্রসেনজিৎ মাহাতো ,১৯ ডিসেম্বর:- শহর কলকাতায় শীতের আমেজ পুরোপুরি আসেনি। তার মধ্যেই ফুটবল প্রেমীদের জন্য গা গরম করা খবর। মেসি, মারাদোনা, পেলে, ভালদেরমার মত কিংবদন্তিদের পর এবার কি তিলোত্তমায় পদধূলি পড়তে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর? যে সংস্থা বছর তিনেক আগে মারাদোনাকে কলকাতায় এনেছিলেন, তারাই চেষ্টা চালাচ্ছেন রোনাল্ডোকে আনার। তবে, চূড়ান্ত কিছু হয়নি। মেসির পর রোনাল্ডোকে আনার […]









