স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়া মহল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহঅধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তনী যুবরাজ সিং, শচীন তেন্ডুলকর, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ সহ অন্যান্যরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। লাদাখে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হওয়া ২০ জন ভারতীয় জওয়ানকে সেলাম ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সৈনিকদের থেকে আত্মত্যাগী আর কেউ হন না বলে লিখেছেন ভিকে। শহিদ ভারতীয় জওয়ানদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছেন কোহলি। দেশের আসল নায়কদের আত্মত্যাগকে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক রোহিত শর্মা। এ ধরনের হিংসা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মনে করেন যুবি। বিশ্বশান্তির পক্ষেও সওয়াল করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার। অবিলম্বে চিনের সব উপাদানের ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মনে করেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। চিন সীমান্তে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। চিনকে সাবধানও করেছেন তিনি।
Related Articles
চাকরিতে স্থায়ীকরণের দাবিতে শিক্ষক দিবসের সকালে বাটি হাতে হাওড়া বাসস্ট্যান্ডে ভিক্ষা করলেন শিক্ষকরা।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের দিন সকালে হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে বাটি হাতে ভিক্ষা করে অভিনব প্রতিবাদ জানালেন হাওড়া জেলার কারিগরি শিক্ষক ও শিক্ষাকর্মীরা ( NSQF শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা )। নিয়মিত বেতন, কর্মক্ষেত্রে স্থায়ীকরণ, সরকারি নিয়ম মেনে ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরির মেয়াদ বৃদ্ধি সহ এজেন্সির দ্বারা পরিচালনার হাত থেকে মুক্তির […]
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লাথি মারার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো।
হুগলি , ২ মার্চ:- তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লাথি মারার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কারবালা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত ১০টা নাগাদ কয়েকজন যুবক কারবালা মোড়ে তৃণমূল সুপ্রিমোর ছবি সহ পোষ্টার-হোর্ডিং লাথি মেরে খুলছিলো। কেউ কেউ আবার সেগুলো ছিঁড়েও দিচ্ছিলো বলে অভিযোগ। এই খবর পেয়েই […]
এখনি বাড়ছে না পাউরুটির দাম , জানালো ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।
কলকাতা, ২৯ জানুয়ারি:- বর্তমান কভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যে এখনই পাউরুটির দাম বাড়ছে না বলে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে আরিফুল ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গত এপ্রিল মাসে এবং দক্ষিণবঙ্গে ২০১৮ সালের নভেম্বরে শেষবার পাউরুটির দাম […]










