হাওড়া , ১৬ জুন:- করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার একদিন আগেই স্ত্রী পুত্রদের নিয়ে পরিবার সমেত বাড়ি থেকে পালিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচপাড়ায়। এলাকার বাসিন্দারা জানান, তাদের কাউকে কিছু না জানিয়েই ওই ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে ফোন করা হলে তিনি জানান বিহারে দেশের বাড়িতে চলে এসেছেন। এদিকে করোনার রিপোর্ট পজিটিভ আসায় হাওড়ার পাঁচপাড়া এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এলাকা জীবাণুমুক্ত করার দাবি তুলেছেন এলাকার মানুষ। জানা গেছে, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বর না কমায় করোনার সোয়াব টেস্ট করানো হয়। পরে রিপোর্ট আসে পজিটিভ। কিন্তু তার আগেই এলাকা ছেড়ে পরিবার নিয়ে বিহারে চলে যান তিনি।
Related Articles
নির্বিঘ্নেই মিটলো প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- জীবনের প্রথম বড় পরীক্ষা তাই একটু টেনশন একটু উৎকন্ঠা আছে,তবে পরীক্ষার প্রস্তুতি ভালো হওয়ায় পরীক্ষা ভালোই হবে। আর প্রথম পরীক্ষা ভালো হলে পরের পরীক্ষা গুলোও ভালো হবে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলোতে পরীক্ষা আর অভিভাবকদের উপস্থিতি সকাল থেকে। ১১ টা থেকে পরীক্ষা শুরু। তার আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। হুগলি জেলায় […]
বাগুইআটির সঞ্জয় রায় খুনের ঘটনায় সাজা ঘোষণা।
কলকাতা , ১৯ আগস্ট:- বাগুইআটির সঞ্জয় রায়কে নৃশংস ভাবে খুনের ঘটনার সাজা পাঁচ দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক। বুধবার বারাসাত আদালতের নির্দেশক্রমে সাজা ঘোষণা হয়। বারাসত জেলা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক (প্রথম আদালত) বিজয়েশ ঘোষাল এদিন প্রত্যাশা মত পাঁচ আসামীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। আগেই রঞ্জু দে, কালীদাস অধিকারী, প্রবীর সরকার, টুকাই বিশ্বাস […]
২০ বছর পর পদ্মার সেরা চাঁদিপুরের ইলিশ চকবাজারে !
সুদীপ দাস , ৮ সেপ্টেম্বর:- চলতি মরশুমের প্রথম থেকেই ইলিশের টান ছিলো বাজারে। তবে প্রাক পুজোর মুহুর্তে বাজারে এলো ওপার বাংলার পদ্মার ইলিশ। তাও আবার যেমন-তেমন ঘাটের নয়! স্বাদে গুনে অনেকের কাছেই সেরার তকমা পাওয়া পদ্মার চাঁদিপুর ঘাটের ইলিশ। মঙ্গলবার সেই ইলিশই ঢুকলো চুঁচুড়ার চকবাজারে। ১২০০ গ্রাম থেকে শুরু ২ কেজি পর্যন্ত সেই ইলিশের দাম […]





