হুগলি , ১৫ জুন:- সোমবার সকালে চন্ডীতলার গরলগাছা বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তসত্বা মহিলার।পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সুনীতা গুপ্তা(৩২)বাড়ি ডানকুনিতে। এ দিন বাপের বাড়ি থেকে ডাক্তার দেখিয়ে ভাই দিলীপ গুপ্তর মোটর সাইকেলে করে সুনীতা নিজের তিন বছরের ছেলে কে নিয়ে ফিরছিলেন।ওই সময় গরগাছা বাজারের সামনে একটি অটো কে পাশ কাটাতে গিয়ে মোটর সাইকেলের ভারসাম্য হারিয়ে যায়।মোটর সাইকেল থেকে সুনীতা একদিকে ছিটকে পড়ে।অন্যদিকে তার ভাই ও সন্তান ছিটকে যায়।ওই সময় পিছন দিক থেকে একটি ট্রাক সুনীতা কে পিষে দেয়।বরাত জোড়ে সুনীতার সন্তান ও ভাই বেঁচে যায়।গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় হাসপাতালে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
Related Articles
সাম্প্রদীয় সম্প্রীতির মেলবন্ধনে খুঁটি পুজো দিয়েই শুরু পুজোর সূচনা আরামবাগে।
আরামবাগ, ১৯ সেপ্টেম্বর:- সম্প্রীতির বাতাবরনে প্রথম বছর দুর্গা পুজো, খুশির জোয়ার এলাকায়। শরতের ভোরে শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসছে। একদিকে মৃৎশিল্পীদের ব্যস্ততা যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমনি পুজো কমিটি গুলিও তৎপর হয়ে উঠছে পুজোর আয়োজন নিয়ে। এদিন হুগলির আরামবাগের নবসূর্যোদয় পূজো কমিটি প্রথম বছর দূর্গা পূজো। তা নিয়েই সকাল […]
২০২৪ এ হুগলির লকেট কে পায়ের নূপুর করে ফেলে দেব – পোলবায় বিস্ফোরক কল্যাণ।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ জুন:- গত তিন মাস ধরে যখন মানুষ মারণব্যাধিতে দিশেহারা তখন বিজেপি নেতাদের ময়দানে কেউ দেখতে পাননি। ওদের একমাত্র কাজ হচ্ছে বিদ্বেষ ছড়ানো ।এখানকার যিনি সাংসদ আছেন সেই লকেট চ্যাটার্জি কতদিন তাকে দেখতে পেয়েছেন বিপদের দিনে মানুষের পাশে। তার একমাত্র কাজ লিপস্টিক মেখে , ফেস পাউডার দিয়ে বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে চলেছেন । […]
ফেসবুকে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ।
কলকাতা, ২৭ আগস্ট:- ফেসবুক মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলকলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে ।লালবাজারে সাইবার ক্রাইম বিভাগে এই মর্মে তাঁর সতীর্থ আরেক অধ্যাপকঅভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত অধ্যাপক একাধিক ফেসবুক পোস্ট এবং কমেন্টে মুখ্যমন্ত্রীর খুনের হুমকি দিয়েছেন। অভিযোগকারীদের একজনের বক্তব্য, “আমাদের চেনা একজনের পোস্ট দেখি সোশ্যাল মিডিয়ায়। সেটা খুবই বিতর্কিত। সেখানে […]







