এন্টারটেনমেন্ট ডেস্ক , ১৪ জুন:- ফের নক্ষত্র পতন বলিউডে। মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা অভিনেতার। বাড়ির পরিচারিকা প্রথম দেহটি দেখতে পায় বলে সূত্র মারফত জানা গেছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড। জানা গিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন। ‘কাই পো চে’ দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। ‘ছিছোড়ে’, ‘রবতা’, ‘কেদারনাথ’ তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল ‘বেচারা’ ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। ‘পবিত্র রিস্তা’ টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। ‘ব্যোমকেশ’ ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত। এছাড়া, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাই সিনেমার পর্দায় মাহির ভূমিকায় অভিনয় করা এই প্রতিভাবান তরুণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া জগতও।
Related Articles
পাহাড় জয় অধরাই রইল কিবুর কাছে।
অঞ্জন চট্টোপাধ্যায়,৩০ নভেম্বর:- আই লিগের প্রথম ম্যাচে পাহাড়ে গিয়ে ড্র করল মোহনবাগান । শনিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে তারা গোলশূন্য ড্র করল আইজলের সঙ্গে । সবুজ-মেরুনের গঞ্জালেজ, বেইতিয়া, কলিনাসরা গোলের সুযোগ পেলেও , কাজে লাগাতে পারেননি । আইজলের বিদেশি ডিফেন্ডার রিজার্ড কাসাগা ও পোস্টের নীচে গোলরক্ষক লালরেমরৌতা ভাল খেলায় । ম্যাচের সেরা লালরেমরৌতাই। প্রথমার্ধে অবশ্য খারাপ […]
বিধানসভায় তৃণমূল বিধায়কের বাবা তুলে অশ্লীল আক্রমণ বিরোধী দলনেতার।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- বাজেট বক্তৃতা চলাকালীন বিধানসভার ভিতরে নজিরবিহীন কথা কাটাকাটি। তৃণমূল বিধায়কের বাবা তুলে অশ্লীল আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শনিবার ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার অন্তরে সাময়িক উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। পরে অবশ্য অধ্যক্ষ গোটা বিষয়টিকে সামলে নেন। তবে এই ধরনের ঘটনায় অসন্তুষ্টও হয়েছেন তিনি। একই সঙ্গে, তিনি এও জানিয়েছেন, দিন-দিন বিধানসভার অন্দরে বিধায়কদের […]
ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে রাস্তা অবরোধ সি,পি,এমের।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-সিপিএমের পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এবং ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ শুরুর একটু পরেই পথ অবরোধ করল সিপিএম ২০৭, ২৩৮, ২৩৯, ২০৭, ২৩৮, ২৩৯, ২৪১, ২৪২ নাম্বার বুথে তৃণমূলের দুষ্কৃতীরা ভোটদানে বাধা দেয় বলে সিপিএমের অভিযোগ।এর প্রতিবাদে চকলছিপুরে সিপিএম গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে।কেন্দ্রীয় বাহিনীর জওয়ান […]







