সুদীপ দাস , ১৩ জুন:- প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে এক যুবককে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত হুগলির নারায়নপুরে। ওই এলাকার বাসিন্দা ইন্দ্রনীল সরকারের বক্তব্য শুক্রবার দুপুরে পুরসভার বর্জ্য ফেলার বালতি দেওয়াকে কেন্দ্র করে দূর্গা সরকারের সাথে প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের মৌসুমি সাহার সাথে বচসা হয়। অভিযোগ মৌসুমি সাহা সহ তাঁর দলবল দূর্গাদেবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ ইন্দ্রনীল বাবু প্রতিবাদ করতে গেলে মৌসুমী সাহার এক শাগরেদ নিখিল মজুমদার হঠাৎ করে এসে ইন্দ্রনীলবাবুকে মারধর করে বলে অভিযোগ। এদিনই এবিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে সরকার পরিবার। তবে ঘটনার পর থেকেই আতঙ্কিত ওই পরিবার। তাঁদের বক্তব্য কি জানি কখন এসে আবার হামলা করে প্রাক্তন কাউন্সিলরের দলবল। যদিও এবিষয়ে কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত মৌসুমি সাহা । তিনি বলেন কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে করুক। আমি ক্যামেরার সামনে কিছু বলব না !
Related Articles
দাদপুর থানার বড়বাবু নিজে হাতে রান্না করা খাবার পরিবেশন করছেন ফুটপাত বাসিন্দাদের।
সুদীপ দাস,৫ এপ্রিল:- লক ডাউনে এলাকা শান্ত।পুলিশের কাজ কম বললে ভুল হবে। থানায় থানায় পুলিশের উদ্যেগে চলছে গরিব মানুষদের খাদ্য দ্রব্য বিতরণ করার কাজ।সব থানা গুলি থেকে শুকনো খাদ্যদ্রব্য দেওয়া হলেও ব্যতিক্রম হুগলির দাদপুর থানা।এই থানার ওসি বাপি হালদারের উদ্যেগে থানার মধ্যে চলছে রান্নার কাজ। খুবই অসহায় মানুষদের জন্য লক ডাউনের পর থেকে রোজ বিভিন্ন […]
বিজেপির ধ্বংসাত্মক রাজনীতি বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে – পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা , ৮ জানুয়ারি:- ধ্বংসাত্মক রাজনীতি করছে বিজেপি। সবক্ষেত্রে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, গণতন্ত্রে নয়। বাহুবলে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে বিরোধীরা। বিজেপি ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বাইরে থেকে বিজেপি নেতারা এসে ইতিহাস বদলানোর চেষ্টা করছেন। কেউ এসে […]
করোনায় আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার।
স্পোর্টস ডেস্ক, ২০ জুন:- বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের দাদা নাফিস ইকবাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে নাফিস নিজেই জানিয়েছেন সে কথা। ডানহাতি ওপেনার ছিলেন তিনি। তামিমের দাদা আপাতত চট্টগ্রামে সেলস আইসোলেশন রয়েছেন। বাংলাদেশের কোনও ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর অবশ্য প্রথম নয়। গত মাসে বাংলাদেশের ডেভলপমেন্ট কোচ ও প্রাক্তন প্রথম শ্রেণীর […]




