সুদীপ দাস , ১২ জুন:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষনা মত আত্মনির্ভর ভারতবর্ষ নিয়ে সাংবাদিক বৈঠক করতে এসে সাংবাদিকদের প্রশ্নকেই প্রাধান্য দিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। আজ চুঁচুড়ার তিন নম্বর গেটে বিজেপির দলীয় কার্যালয়ে আসেন সংসদ লকেট চ্যাটার্জি সংসদ লকেট চ্যাটার্জি । উদ্দেশ্য ছিলো মোদিজির আত্মনির্ভর ভারতবর্ষ নিয়ে এদিন সাংবাদিকদের বিস্তারিত জানানো। সেখানেই হুগলি-চুঁচুড়া পুরসভার চাকরী দুর্নিতী নিয়ে করা প্রশ্নের প্রাধান্য দেন লকেট চ্যাটার্জী। প্রসঙ্গত সম্প্রতি এই পুরসভায় সাফাই ও পিওন পোষ্টের জন্য পরীক্ষা নেওয়া হয়। সেখানে পুরসভার এক কাউন্সিলর সহ কাইন্সিলর ঘনিষ্টরা চাকরি পায় বলে অভিযোগ। এবিষয়ে আগামি দিনে আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন লকেট। পাশাপাশি হুগলি-চুঁচুড়া পৌরসভার প্রশাসক কমিটির সদস্য অমিত রায় বলেন বিরোধীরা আন্দোলন করতেই পারে , তিনি এই চাকরির কমিটি তে ছিলেন না। তবে আজ পৌরসভার অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ করেছেন বলে জানান অমিতবাবু , কারণ অস্থায়ী কর্মচারীরা আজ অফিসে এসে দেখেন নতুন লোকেরা তাদের চিয়ারে বসে আছেন। অস্থায়ী কর্মচারীদের দাবি তাদের বদলি না করে কীভাবে নতুন লোকেদের নিয়োগ করা হলো।
Related Articles
অতিরিক্ত বাঁকের জন্যই আবারো দুর্ঘটনা গোঘাটে।
হুগলি , ৬ ডিসেম্বর:- গোঘাট 1 নম্বর ব্লকের উত্তর বলরামপুর এলাকায় ভাদুর মোড় থেকে ভিকদাস আসার যে রাস্তা সেই পিচ রাস্তার উপর কংসাবতী ক্যানেল এর উপরে যে পুল সেই পুলের সাইড কার্ড না থাকার কারণে ও অতিরিক্ত বাঁকের জন্যই আবারো দুর্ঘটনা ঘটে গেল ওই জায়গাতেই ভাদুরের দিক থেকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আসছিল ভিকদাসের দিকে […]
আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি গুমটি ঘর, লিলুয়া স্টেশন রোড এলাকায় চাঞ্চল্য।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- রাস্তা তৈরির কাজে পিচ গলানোর সময় হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়লো রাস্তার ধারের বেশ কয়েকটি গুমটিতে। শনিবার দুপুরে এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। লিলুয়া স্টেশন রোডে ওই ঘটনা ঘটে। লিলুয়া পুলিশ স্টেশনের সামনের ওই অগ্নিকান্ডে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান। Post Views: 334
বিদেশি ক্রিকেটারদের সংকটে আইপিএল! আতঙ্কে কেকেআর ।
স্পোর্টস ডেস্ক , ২৯ জুলাই:- আইপিএল শুরু হলেও কপালে চিন্তার ভাঁজ নাইট শিবিরে। কারণ আইপিএল শুরুর আগেই শুরু হয়ে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ১৮ অগস্ট থেকে শুরু সিপিএল। প্রথম দিনে ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিয়র্স। আর বার্বাডোজ মুখোমুখি হবে সেন্ট কিটসের। টুর্নামেন্ট শেষ হবে ১২ সেপ্টেম্বর। আর এই টুর্নামেন্টে খেলার কারণে প্রথম ম্যাচ […]




