স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে অচলাবস্থার জেরে, দক্ষিণ আফ্রিকায় অপরাধ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রোটিয়ান ফাস্ট বোলার ডেল স্টেইন। তাই দক্ষিণ আফ্রিকার মানুষদের সাবধানে থাকতে বললেন সে দেশের কিংবদন্তি ফাস্ট বোলার । কারণ ফাস্ট বোলার ডেল স্টেইনের অভিযোগ, লকডাউন চলাকালীনন তাঁর বাড়িতে তিন বার হামলা চালিয়েছে আততায়ীরা। একবার বাড়ির বাইরে রাখা স্টেইনের বন্ধুর গাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। একবার স্টেইনের মা একা থাকা অবস্থায় আততায়ীরা জবরদস্তি তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন প্রোটিয়া ফাস্ট বোলার।করোনা ভাইরাসের জেরে লকডাউনে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। সেই সব মানুষদের মনে হতাশা জন্ম নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। একই সঙ্গে দীর্ঘদিন বাড়িতে বসে থাকার কারণে মানসিক রোগের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছেন ডেল স্টেইন। এতে তাঁর দেশে অপরাধের প্রবণতা বাড়ছে বলেও মনে করেন তিনি।
Related Articles
বৈদ্যবাটিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন।
হুগলি, ৯ মার্চ:- বৈদ্যবাটী পুরসভার অধীনস্থ আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন। শুক্রবার রাতে থেকে এই আগুনের ধোঁয়ায় দিল্লি রোডসহ পার্শ্ববর্তী এলাকায় ঢেকে যায়। প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি। শ্বাসকষ্টে আতঙ্কিত। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন। স্থানীয়সূত্রে জানাযায় বেশ কিছুদিন ধরে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। গতকাল রাত থেকেই প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ দিল্লি রোড […]
দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রার পরেই ঝাড়গ্রাম জেলা বিজেপির ভাঙ্গন, তৃণমূলে যোগদান ৪৬০০কর্মী সমর্থক।
ঝাড়গ্রাম,১১ জানুয়ারি:- দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রার পরেই ঝাড়গ্রাম জেলা বিজেপির ভাঙ্গন দেখা দিল ঝাড়গ্রামে। শনিবার ঝাড়গ্রাম শহরের ডিএম হলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বিজেপির চার হাজার ছশো (৪৬০০)কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের জেলা সভাপতি বীরবাহা সরেন টুডু। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। তৃণমূলে যোগদানের […]
৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের ওপর থেকে ভবঘুরে ব্যক্তিকে নামানো সম্ভব হলো চার ঘন্টার চেষ্টায়।
p style=”font-size: 18px; text-align: justify;”>হাওড়া, ৪ সেপ্টেম্বর:- রবিবার বিকেল থেকে কার্যত টানা কয়েক ঘন্টা কসরতের পর রাত ৯টা নাগাদ হাওড়া স্টেশন সংলগ্ন পূর্ব রেলের ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের ওপর থেকে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিচে নামানো সম্ভব হয়েছে। তাকে নিচে নামাতে কার্যত কালঘাম ছুটে যায় দমকল ও পুলিশের উদ্ধারকারী দলের। প্রায় একশ ফুট উঁচু […]





