হাওড়া , ১১ জুন:- কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছায়। চক্ষু চিকিৎসক বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে রেখেছিলেন মেয়ে। মৃত বাবার সাথেই তিনদিন কাটায় মেয়ে। তিনদিন পর আজ প্রতিবেশিদের মারফত থানায় গিয়ে বাবার মৃত্যুর খবর দেয় মেয়ে। চোখের চিকিৎসক ছিলেন মৃত ব্যক্তি। আজ বুধবার মেয়ে নিজেই বাড়ির বাইরে বেরিয়ে পাড়ার দোকানে খবর দেয়। এরপর প্রতিবেশিরা সেই খবর পুলিশকে জানায়। পুলিশ এসে চিকিৎসকের মৃতদেহ ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার করে। প্রতিবেশিরা জানান, চিকিৎসক বর্তমানে মেয়েকে নিয়ে থাকতেন ইছাপুর সুপারিবাগানের এই ফ্ল্যাটে। স্ত্রীও মানসিক রোগী ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা যান। একমাত্র মেয়ে অনিতাও মানসিক প্রতিবন্ধী। অনুমান করা হচ্ছে বৃদ্ধ চিকিৎসকের মৃত্যু হয়েছে দিন তিনেক আগেই। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশিরা জানান, অমল কুমার মান্না(৭০) নামের ওই চক্ষু চিকিৎসক প্রতিদিন মেয়েকে সঙ্গে নিয়েই কলকাতার চেম্বারে যেতেন। কোথাও বেরলে মেয়েকে নিয়েই বেরতেন। গত এক সপ্তাহ যাবৎ এদের দু’জনকেই বাড়ি থেকে কেউ বেরতে দেখেননি। আজ জানাজানি হয় এই ঘটনা।
Related Articles
ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু সিঙ্গুরে।
হুগলি , ২৩ মে:- সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু করল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। গতবছর আমফানের ঝড়ে সিঙ্গুর ব্লকের বিভিন্ন এলাকায় কাটা ফসল সহ পাকা ধান নষ্ট হয়েছিল। এই বছর মাঠে পড়ে রয়েছে পটল, ফুলকপি, উচ্ছে, করলা, ঢেঁড়স, তিল সহ পাকা বোরো ধান। আতঙ্কে রয়েছে কৃষকরা। একে আংশিক লকডাউন পরিস্থিতির […]
সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা , ১৯ মে:- তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতেই গড়িয়াহাট থানায় আজ এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য এই অতিমারির মধ্যে কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বলপূর্বক চার নেতা মন্ত্রীকে কার্যত বাড়ি থেকে তুলে আনা হয়েছে বলে অভিযোগ জানিয়ে সিবিআই […]
কলা বউ স্নান করানোকে কেন্দ্র করে বাঙালির উন্মাদনা চোখে পড়ার মতো।
বাঁকুড়া , ২৩ অক্টোবর:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সপ্তমীর সকাল থেকে ঘট ও কলাবউ স্নান করানাকে কেন্দ্র করে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাঙালির উন্মাদনা চোখে পড়ার মতো। যেখানে দেখা যাচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী ও দারেকেস্বর নদী ও নদের ঘাটগুলোতে সকাল থেকে চলছে কলা বউ স্নান করানোর পালা। এর পাশাপাশি ইন্দাস পাত্রসায়ের সোনামুখী দামোদর নদীতে কলা বউ […]



