স্পোর্টস ডেস্ক, ১১ জুন: রাজ্যে আনলক ওয়ানে খেলাধুলোকে কী ভাবে ছন্দে ফেরানো যায় সেই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। শুক্রবার রাজ্যের ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে আলোচনার জন্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠকে ডেকেছেন। করোনা পরবর্তী খেলার ভবিষ্যৎ কী, সেই ছবিটা এই বৈঠকে অনেকটাই স্থির হবে বলে আশা রাখছে রাজ্যের ক্রীড়ামহল। করোনার কারণে আইলিগের অবশিষ্ট ম্যাচ বাতিল করে লিগ টপার মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এরপর ঘরোয়া কলকাতা লিগের ভবিষ্যত করোনা ধাক্কায় অনিশ্চিত। সেই নিয়েও শুক্রবার আলোচনা হতে চলেছে। ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বৈঠকে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় থাকতে চলেছেন। আইএফএ সচিব এই নিয়ে জানিয়েছেন, ‘ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনার পর আইএফএ পদাধিকারীদের নিয়ে সভা ডাকার ভাবনা রয়েছে।’ অক্টোবরের আগে খেলা শুরু অবশ্য সম্ভব নয় বলে সচিব মনে করেন। শুক্রবার এই বৈঠকে সিএবি, দাবা এবং প্যারালিম্পিক সংস্থাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্থার প্রতিনিধিরাও শুক্রবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সভায় থাকতে চলেছেন। সিএবির পক্ষ থেকে এই বৈঠকে হাজির থাকতে পারেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
Related Articles
একযুগ পর কলকাতাতে বাড়ছে যানবাহনের পার্কিং ফ্রি।
কলকাতা, ২০ অক্টোবর:- একযুগ পর কলকাতায় বাড়ছে যানবাহনের পার্কিং ফি। দুই চাকা থেকে চার চাকা, বাণিজ্যিক থেকে ব্যাক্তিগত সব গাড়িরই পার্কিং ফি বাড়ছে। দিনের বেলায় সব গাড়ি থেকেই দ্বিগুণ বা তিন গুণ পার্কিং আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্কিংয়ের সময় বাড়লে সমানুপাতিক হারে বাড়বে ফির পরিমাণ। পুরসভার মতে, এতে পারিপার্শ্বিক আরও কিছু সমস্যা এড়ানো যাবে।প্রতিটি ক্ষেত্রেই […]
চলন্ত স্কুল বাসের মেঝের ফাঁক গলে রাস্তায় ছাত্রী।
বীরভূম,২০ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার সকালে ৩০ জন পড়ুয়া নিয়ে ঝাড়খণ্ডের মহেশপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একটি ছাত্র-ছাত্রী ভর্তির বাস মুরারই থেকে রওনা দেয়। গাড়িটি কিছুদূর যাওয়ার পর মুরারই ও ঝাড়খণ্ডের সীমানায় সোনার পাড়ায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চলন্ত বাসের পিছনের দিকে ফাটা মেঝের ফাঁক গলে পড়ে যায় প্রথম শ্রেণির ছাত্রীটি। ছাত্রীটি প্রাণে বেঁচে গেলেও তার […]
বেআইনি নির্মাণ বন্ধে কড়া পদক্ষেপ হাওড়া পুরসভার।
হাওড়া, ১৩ জানুয়ারি:- বেআইনি নির্মাণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এবার হাওড়া শহরে নতুন নির্মীয়মাণ বাড়ির অনুমোদনের ‘সামারি রিপোর্ট’ হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেওয়া থাকবে বলে পুরসভা সুত্রে জানানো হয়েছে। ওয়েবসাইটে হোল্ডিং নম্বর দিয়ে সার্চ করলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির পুরসভা অনুমোদনের রিপোর্ট জানা যাবে। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক বৈঠক করে এই তথ্য […]








