হাওড়া ,১০ জুন:- পুলিশের তৎপরতায় মূল্যবান কম্পিউটারের দ্রব্য মালিকের হাতে তুলে দেওয়া সম্ভব হল।ঘটনাটি ঘটেছে বুধবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ মন্দিরতলা ট্রাফিক আউটপোষ্টের সার্জেন্ট আব্দুল কাদের মোল্লা বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে একটি চটের ব্যাগ পড়ে থাকতে দেখেন। তাতে মূল্যবান কম্পিউটারের পার্স ছিল। সেই ব্যাগেই ছিল বিল। বিলেতে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে ব্যাগের আসল মালিকের খোঁজ পান তিনি। জানা গেছে, ওই ব্যক্তির নাম গৌরব বসু।তিনি কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা। ওই পুলিশ সার্জেন্ট তাঁকে ফোন করলে তিনি নিজে আসেন ঘটনাস্থলে। তখন তাঁর হাতে এই ব্যাগ তুলে দেওয়া হয়। যা পেয়ে অত্যন্ত খুশি হন গৌরববাবু। তিনি ওই ট্রাফিক সার্জেন্টকে ধন্যবাদ জানান।কলকাতা ট্রাফিক পুলিশও এই কাজের ভূয়সী প্রশংসা করেন।
Related Articles
বৈদ্যবাটিতে শুরু হল যুবসাথীর আবেদন পত্র নেওয়ার কর্মসূচি
হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- রবিবার থেকে শুরু হলো রাজ্য সরকারের আরো একটি উন্নয়নমূলক প্রকল্প যুবসাথীর জন্য আবেদন পত্র নেওয়ার কর্মসূচি। আগামী ২৫ তারিখ পর্যন্ত চলবে এই কাজ। রবিবার যুবসাথীর বিভিন্ন ক্যাম্পে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত যুবক-যুবতীদের মধ্যে বিপুল উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায়। বৈদ্যবাটি পুরসভার সত্যজিৎ রায় ভবনে সকাল থেকে আবেদন পত্র জমা দেবার জন্য […]
দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার প্রেক্ষিতে প্রত্যেক রাজ্যকে সতর্ক করল কেন্দ্র।
কলকাতা, ১২ এপ্রিল:- দেওঘরে সাম্প্রতিক রোপওয়ে দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যকে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা আজ রাজ্য গুলিকে চিঠি দিয়ে তাদের এলাকায় থাকা রোপওয়ে প্রকল্পের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে সেফটি অডিট করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি এধরণের ঘটনার মোকাবিলায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির […]
এক কোটি ছাড়ালো লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা।
কলকাতা, ২২ অক্টোবর:- এক কোটি ছাড়ালো রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা।বৃহস্পতিবার এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাংক একাউন্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে এই নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকারের খরচ হলো ১০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার একাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে […]









