হাওড়া ,১০ জুন:- কেন্দ্রীয় দল হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে গেলেন। বুধবার সকালে ওই দলের সদস্যরা জেলাশাসকের অফিসেও আসেন। সেখান থেকে আসেন হাওড়া জেলা হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন তারা। এই মুহুর্তে হাওড়া জেলা হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসা না হলেও আগামী দিনে এখানে পরিকাঠামো থাকলে কি কি চিকিৎসা দেওয়া সম্ভব তাও খতিয়ে দেখেন তাঁরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস, হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালে রোগীদের পরিবারের সঙ্গেও কথা বলে খোঁজখবর নেন। সমস্যার কথা শুনে জেলাশাসককে নির্দেশ দিলেন বিষয়টি দেখার জন্য। হাওড়া থেকে কেন্দ্রীয় দল উলুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হন।
Related Articles
গঙ্গা থেকে উদ্ধার যুবতী।
হাওড়া , ১৭ নভেম্বর:- এক যুবতীকে গঙ্গা থেকে উদ্ধার করল পুলিশ। ডিএমজি’র তৎপরতায় তাকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবতী এখন সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বালির নিমতলা ঘাটে ডিউটিরত পুলিশ কর্মীরা ওই যুবতীকে আজ সন্ধ্যা নাগাদ জলে ভেসে যেতে দেখেন। ওই যুবতী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। দ্রুত ডিএমজি টিমকে খবর […]
সাঁতরাগাছি ব্রিজের উপর দাউদাউ করে জ্বলে গেল সরকারি বাস।
হাওড়া, ২৮ মে:- যাত্রীবোঝাই সরকারি বাসে আগুন। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজের উপর শনিবার দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, সরকারি বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। তখনই আচমকা ওই ঘটনা ঘটে। যাত্রীরা সবাই রক্ষা পান। যান্ত্রিক ত্রুটি থেকে বাসের ইঞ্জিনে আগুন লাগে বলে মনে করা হচ্ছে।উপস্থিত পুলিশ কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। Post Views: 313
দিনমজুরকে গণধোলাই দিয়ে ছিনতাই এর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে।
মালদা,৭ ফেব্রুয়ারি:- মদ্যপ অবস্থায় এক দিনমজুর যুবককে গণধোলাই দিয়ে ছিনতাই করার অভিযোগ উঠল 5 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হলদিবাড়ি লাগোয়া বাগান এলাকায়। ঘটনায় প্রকাশ বুধবার রাত্রে হলদিবাড়ির বাসিন্দা পচা দাস হরিশ্চন্দ্রপুর এর একটি মিষ্টির দোকানে কাজ করে বাড়ি ফিরছিল। এই সময় হলদিবাড়ি বাগানে তে তৈরি হওয়া মদের বার এর সামনে কিছু […]




