সুদীপ দাস ,১০ জুন:- ২৫ জন যাত্রী নিয়ে চন্দননগর থেকে কোলকাতার ফেয়ারলির উদ্যেশ্যে রওনা দিল একটি ভেসেল। আজ প্রথম রাজ্য সরকারের পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় এই পরিষেবা চালু হল লক।ডাউনের মধ্যে।এই লঞ্চের ক্যাপাসিটি ১৩২ জন। এই পরিষেবার কথা অনেকেই জানে না। সেই কারনে প্রথম দিনে ২৫ জন যাত্রী কোলকাতার উদ্যেশ্যে রওনা দিল। ফেয়ারলি থেকে ফেরার সময় বিকাল ৪ ৪৫. ভাড়া ৬০ টাকা। যাতায়াতের জন্য ১২০ টাকা। চন্দননগর রানীঘাট থেকে ছেড়ে যাওয়ার পর ভদ্রেশ্বর তেলিনিপাড়া ঘাট বাবুঘাট হয়ে দাড়াবে শেওড়াফুলি। সেখান থেকে বাগবাজার হয়ে ফেয়ারলি যাবে।সব যাত্রীদের পরীক্ষা করে মাস্ক দেখে ভেসেলে উঠিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে বসানো হয়।এই পরিষেবায় যাত্রীরা খুশি হলেও তাদের দাবি ভাড়া আর কিছু কম করলে ভালো হয়। আর ফেরবার সময় ৪ ৪৫ এর পরিবর্তে ৫টা করলে তাদের সুবিধা হবে।
Related Articles
সংবাদপত্র বিক্রেতাদের করোনা যোদ্ধা সম্মান।
হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গের এক সংবাদপত্র গ্রুপের উদ্যোগে করোনা যোদ্ধা সংবাদপত্র বিক্রেতাদের সম্বর্ধনা দেওয়া হলো হুগলি জেলার অ্যাকোয়া মেরিনা পার্কে। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দিনভর চলে এই অনুষ্ঠান। সেখানে হাওড়া ও হুগলি জেলা থেকে ৭০ জন সংবাদপত্র ডিলার অংশগ্রহণ করেন। এরা কোভিডকালে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দিয়েছেন সেই অভিজ্ঞতার কথা […]
চুঁচুড়ার পর চন্দননগর, আবারও বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো।
হুগলি,৬ ফেব্রুয়ারি:- চুঁচুড়ার পর চন্দননগর, আবারও বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো। প্রসঙ্গত দিন কয়েক আগেই চুঁচুড়ার চকবাজারে একটি চায়ের দোকানে বসে থাকা এক ষাটোর্দ্ধ ব্যাক্তির হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুঃষ্কৃতি। সেই ঘটনায় দুজনের পেনশনের টাকা খোয়া যায়। এবারে প্রায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটলো চন্দননগরে। বৃহস্পতিবার দুপুরে চন্দননগর নাড়ুয়ার বাসিন্দা অমিয় […]
খানাকুলের স্বর্ণ ব্যবসায়ীকে গুলি , ছিনতাই টাকা ও সোনা।
খানাকুল, ১৪ ফেব্রুয়ারি:- খানাকুলে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার পাশাপাশি ছিনতাই টাকা ও সোনা।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মহকুমা জুড়ে। স্থানীয় মানুষের অভিযোগ দিন দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে খানাকুলে। কখনও বাড়ি আবার কখনও মন্দির থেকে শুরু করে কখনও পথ চলতি ব্যক্তিদের রাস্তার মাঝে ছিনতাই করা হচ্ছে। এবার ছিনতাই করতে গিয়ে গুলি করা হল এক স্বর্ণ […]








