হাওড়া, ৭ জুন:- রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তিনি নিজেকে ডলি ঘোষ বলে পরিচয় দেন। এদিন সন্ধ্যে ৬-২০টা নাগাদ তিনি সকলের নজর এড়িয়ে ৪নং পিলার ধরে উপরে উঠতে শুরু করেন। ট্রাফিক পুলিশের কর্মীরা তা দেখেই থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে নর্থ পোর্ট থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন দমকলের কর্মীরা। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ল্যাডারের সাহায্যে প্রায় আধ ঘন্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। অনুমান তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর বাড়ি অশোকনগরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কি কারণে তিনি ব্রিজে উঠে পড়লেন নর্থ পোর্ট থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
Related Articles
মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।
হুগলি , ২৮ মে:- মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।দাদপুরের গোবিন্দপুরের কাছে আজ সকালে দু নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনার কবলে পরে ট্রাভেরা গাড়ি।আহতদের উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মহারাষ্ট্রের করঞ্জা থেকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা।আহতরা হল ধনঞ্জয় সরকার,সুজন সরকার,করঞ্জিত […]
স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে পরিবহন দপ্তর।
কলকাতা, ১০ জানুয়ারি:- যানবাহনে যাত্রী সুরক্ষা বাড়াতে সব যাত্রিবাহী গাড়িতে অবস্থান নির্ণায়ক প্রযুক্তি বা লাগানোর প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যে। সোমবারই ওই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের ধাপে এবার স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য পরবহন দফতর। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের মোবাইলেই ছেলেমেয়ের স্কুলবাসের নির্দিষ্ট অবস্থান […]
হকারদের উপর লাঠি চালানোর প্রতিবাদে হুগলিতে ট্রেন অবরোধ।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- আজ হাওড়ায় হকারদের উপর আরপিএফের লাঠি চালানোর প্রতিবাদে হাওড়া-বর্ধমান মেং লাইনের হুগলি স্টেশনে রেল অবরোধে সামিল হলেন স্থানীয় হকাররা। জাতীয় বাংলা সম্মেলন বঙ্গীয় হকার সম্মেলনের ব্যানারে শুক্রবার রাত পৌণে আটটা হুগলি স্টেশনের আপ, ডাউন ও রিভার্স তিন লাইনেই বসে পড়ে অবরোধ শুরু করে। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে আপ বর্ধমান লোকাল দাঁড়ায়ে রয়েছে। […]








