হুগলি, ৫ জুন:- রাজ্যে সাড়ে তিন কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কলকাতায় লাগানো হবে ৫০ হাজার গাছ। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিশ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন তিনি। ঝড়ে উপড়ে যাওয়া একটি গাছ পুনঃস্থাপন হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।আম্ফানের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে সবুজের। শুধু কলকাতাতেই ১৬ হাজারের বেশি গাছ পড়েছে। সেই ক্ষতি পূরণ করতে কলকাতায় ৫০ হাজার গাছ লাগাবে কলকাতা পুর নিগম, পুলিশ, বন দফতর। সারা রাজ্যে সাড়ে তিন কোটি গাছ লাগানোো হবে। ১৪ জুলাই বন দিবসে এর সূচনা হবে। সুন্দরবনের ৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। এর জন্য ১০০ কোটি টাকা খরচ হবে। মুখ্যমন্ত্রী জানান, আম্ফানের তাণ্ডবে সুন্দরবনের ৪২০০ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ১৬০০ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস হয়ে গেছে। প্রতিটি থানা এলাকায় ও পাড়ায় পাড়ায় বৃক্ষ রোপনের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেসব গাছ ঝড়ে পড়ে যাবে না সেই ধরনের গাছ বেশিি লাগানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Related Articles
হুগলিতে কোভিড ভ্যাকসিন এর ট্রায়াল রান শুরু
হুগলী ,৮ জানুয়ারি:- হুগলীর পোলবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হল কোভিড ভ্যাকসিন এর ট্রায়াল রান। শুক্রবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর উপস্থিতি তে পঁচিশ জন কে ভ্যাকসিন এর ট্রায়াল দেওয়া হবে। ট্রায়াল শুরু র আগে স্বাস্থ্য আধিকারিক কর্মী এব্ং উপভোক্তাদের বিষয় টি নিয়ে বোঝানো হয়। শুধু মাত্র টিকা প্রদান বাদ দিয়ে আগামী দিনে কিভাবে এই […]
গভীর রাতে নাকা চেকিং এ খোদ পুলিশ কমিশনার
হুগলি, ১৬ অক্টোবর:- সামনে কালি পুজো জগদ্ধাত্রী পুজো, অপরাধ ঠেকাতে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় নাকা চেকিং গভীর রাতে। শনিবার রাত এগারোটা থেকে কমিশনারেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে শুরু হয় নাকা। শহরে ঢোকা বেরোনোর রাস্তা গুলোতে ট্রাফিক পুলিশ গাড়ি বাইকে তল্লাসী চালাতে থাকে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশকে নিয়ে ভদ্রেশ্বর চন্দননগর […]
প্রচারের শেষ দিনে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুললেন বিজেপির রথীন।
হাওড়া, ১৮ মে:- হাইকোর্টের নির্দেশ অমান্য করে হাওড়া পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। তাঁর অভিযোগ, এমন ৮৫ জনের তালিকা এই মুহুর্তে তাঁদের হাতে রয়েছে যারা পুরসভার কন্ট্রাক্টচ্যুয়াল কর্মী। এদের মূলত ভোটের DCRC কন্ট্রোল ইউনিট এবং EVM কন্ট্রোল ইউনিটের কাজে নিয়োগ করা হচ্ছে বলে রথীন […]





