হাওড়া, ৪ জুন:- রাস্তায় বাস চললেও সংখ্যায় কম। এতে যাত্রীদের বিরুদ্ধেই উঠছে দূরত্ব-বিধি না মানার বিস্তর অভিযোগ। হাওড়া স্টেশন থেকে চলাচল শুরু করেছে বাস। বাসের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। ইতিমধ্যেই কিছু অফিস খুলে গিয়েছে। কিন্তু বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের ছুটে দৌড়ে বাস ধরতে হচ্ছে। যে কারণে সামাজিক দূরত্ব-বিধি মানা হচ্ছে না অনেক সময়েই। এদিকে বাস কম থাকার কারণে অনেকেই সাইকেলের উপরেই ভরসা রাখছেন। বৃহস্পতিবার সকালেও দেখা যায় অফিস টাইমে অনেকেই সাইকেলে অফিসের পথে রওনা দেন। এদিন কোনা ট্রাফিক গার্ডের তরফে পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিলি করা হয়। বাসের মধ্যে থাকা মাস্কহীন যাত্রীদেরকে মাস্ক দেওয়া হয় বলে জানান ট্রাফিকের আইসি প্রবীর মোহান্তি।
Related Articles
বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথের ভিতর শ্লীলতাহানির অভিযোগে আটক।
কলকাতা , ২৬ এপ্রিল:- রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থীর এজেন্ট মোহন রাওকে বুথের ভিতর শ্লীলতাহানির অভিযোগে আটক করল নিউ আলিপুর থানার পুলিশ। এমনটা থানা সূত্রে জানা গেছে। এই ঘটনার কোনো রিপোর্ট এখনো কমিশন সূত্রে জানা যায়নি। বিজেপির অভিযোগ রাসবিহারী কেন্দ্রে ভোটকে প্রভাবিত করতে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। রাসবিহারী কেন্দ্রের বিজেপির প্রার্থী সুব্রত সাহা। Post Views: […]
কামারপুকুর মঠে মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।
হুগলি , ১ জানুয়ারি:- পয়লা জানুয়ারি আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। এই কল্পতরু উৎসব কে কেন্দ্র করে কামারপুকুর মঠ ও মিশনের ভক্ত সমাগম হয়। এবছরও কল্পতরু উৎসব যথারীতি নিয়ম মেনে কামারপুকুর মঠ মিশনের চলছে। প্রতিবছরই এই উৎসব উদযাপন করা হয়। ঠিক একইভাবে এ বছরও সমস্ত নিয়ম মেনে চলছে কল্পতরু উৎসব। কিন্তু কেবলমাত্র […]
‘তিলোত্তমা’র ঘটনায় ব্যথিত, পৈত্রিক ভিটেতে অনাড়ম্বরেই জন্মদিবস পালন আরজি করের!
হাওড়া, ২৩ আগস্ট:- দেশে চিকিৎসাবিজ্ঞানের উন্নতির লক্ষেই ১৮৮৬ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে দেশে ফিরে রাধাগোবিন্দ কর ওরফে আরজি কর মেডিক্যাল কলেজ তৈরির কথা ভেবেছিলেন। সেই চিন্তা থেকেই কলকাতার তৎকালীন সেরা কয়েক জন বাঙালি চিকিৎসককে নিয়ে একটি সমিতি গঠন করেন। ১৮৮৬ সালে শুরু হয় মেডিক্যাল স্কুল ‘ক্যালকাটা স্কুল অব মেডিসিন’। যা সমগ্র […]




