স্পোর্টস ডেস্ক, ৩ মে:- অক্টোবরে শুরু হতে পারে ভারতের নতুন ফুটবল মরসুম। ফিফা এবং এএফসি-কে তেমনই ইঙ্গিত দিয়েছে ফেডারেশন। বিশ্বের অন্য দেশগুলির সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়ে ফিফা জানতে চেয়েছিল করোনা ভাইরাস পরবর্তী পর্বে কবে থেকে বিদেশি ফুটবলারদের সই করানো যাবে? কবে থেকে ফুটবল মরসুম শুরু করা সম্ভব? সোমবার সেই চিঠির উত্তরে বলা হয়েছে, চলতি বছরের অগস্ট এবং আগামী বছরের জানুয়ারিতে বিদেশি ফুটবলারদের নেওয়া যেতে পারে। অক্টোবরে হয়তো ফুটবল শুরু করা যাবে। ফেডারেশন সচিব কুশল দাস দিল্লি থেকে ফোনে বললেন, “আগে সমস্ত দেশে একই সময় ফিফা উইন্ডো খোলা হত। এ বার পরিস্থিতি আলাদা। তাই সব দেশকে ফিফা চিঠি দিয়ে জানিয়েছে, পরিস্থিতি বুঝে সময় নির্দিষ্ট করতে। আমরা অগস্ট এবং সামনের বছরের জানুয়ারি এই দু’মাস বিদেশিদের জন্য দরজা খুলব।
Related Articles
যে যা ভাবে ভাবুক না , শেষবেলায় মদের লাইনে দিনমজুর থেকে কোটিপতি !!
সুদীপ দাস , ১৫ মে:- গতবছর কোভিড আবহে হঠাৎ করেই শুরু হয়েছিলো লকডাউন। সাধারন মানুষের যখন দু’বেলা খাবার হাহাকার মেটাতে দিকে দিকে শুরু হয়েছিলো খাদ্যসামগ্রী বন্টন। যা নিতে রিতিমত লাইন পড়তো সাধারন খেটে খাওয়া মানুষের। এটা ছিলো দিনের আলোয় জনসমক্ষের চিত্র। আর একটা চিত্র ছিলো জনচক্ষুর আড়ালে। তা হলো মদ্যপায়ীদের হাহাকার। মদের জন্য কত যে […]
ভোট বাজারে রমরমা কালো টাকা , ড্রাগসের।
কলকাতা , ১৭ এপ্রিল:- হাজার সতর্কতা স্বত্তেও রাজ্যের ভোট বাজারে কালো টাকার রমরমা অব্যাহত। বেআইনী মদ ও ড্রাগসের আনাগোণাতেও কমতি নেই। নির্বাচন কমিশনের তথ্যই বলছে, প্রথম চার দফার ভোটেই রাজ্যে নগদ, মদ, ড্রাগস মিলিয়ে ৩০০ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে নগদ টাকার পরিমাণ ৫০ কোটি ৭১ লক্ষ। পাঁচ বছর আগে ২০১৬ সালের […]
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা।
হুগলি,২ জানুয়ারি:- বার্ষিক পরীক্ষার পর আজ স্কুল খুলতেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা। বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা। তাঁরা গেটের সামনে অবস্থানে বসলো। পড়াশুনোই হলো না পান্ডুয়ার রাধারানি গার্লস হাই স্কুলে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকারকে নিয়ে অন্যান্য শিক্ষিকাদের প্রতিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে […]



