সুদীপ দাস, ১ জুন:- মাসখানেক আগেই করোনা আতঙ্ক গ্রাস করে ছিলো চন্দননগর উর্দ্দিবাজারকে। তড়িঘড়ি পুলিশ-প্রশাসনের উদ্যোগে ঘিরে ফেলা হয়েছিলো চন্দননগর পুরনিগমের ১২নম্বর ওয়ার্ডের এই উর্দিবাজার এলাকা। মূলতঃ মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাস এই এলাকায়। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় স্থানীয় তৃণমূল নেতা মহঃ আনোয়ার সহ বেশকয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় রিতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো গোটা জেলাজুড়ে। এখানকার বহু পরিবারকেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছিলো। যদিও অত্যন্ত সূখবর যে উর্দ্দিবাজারকে বর্তমানে করোনা মুক্ত বলা যেতেই বলা যেতেই পারে। কোভিড-১৯ এখানে থাবা বসালেও কারোর প্রান আমাদের এখানে কাড়তে পারেনি। যে’কজন উর্দ্দিবাজারে করোনা পজেটিভ হয়েছিলো তাঁরা সকলেই করোনাকে জয় করে ফিরেছে। তবে দিনকয়েক আগের স্মৃতি ভুলতে পারেনি এখানকার মানুষরা। তাঁরা বলেন সেসময় আমরা কেমন জানি একঘরে হয়ে গিয়েছিলাম। কেউ বুঝতেই চাইছিলো না যে করোনা কোন ধর্ম দেখে আসেনা। অন্যদিকে এবিষয়ে করোনাকে জয় করা তৃণমূল নেতা মহঃ আনোয়ার বলেন এখনও উর্দিবাজারের মানুষ শুনলে কেউ কাজ দিচ্ছে না। আমরা চাই কেউ যেন আমাদেরকে ভূল না বোঝে।
Related Articles
পুলিশের জন্য হোমিওপ্যাথি ওষুধ।
চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- হোমিওপ্যাথি এসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ ডানকুনি থানার পুলিশ কর্মীদের ইমিউনিটি পাওয়ার বাড়াবার ওষুধ আর্সেনিক আলবাম 30 তাদের হাতে কিছু ওষুধ তুলে দিলেন ডাক্তার বাবুরা। তারা জানালেন এই মহামারীর সময়ের পুলিশ কর্মীরা যেভাবে নিজেদের প্রানের বাজি রেখে লড়াই করছেন তাতে তাদের কুর্নিশ জানাই এই সময় তাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা […]
সুশান্ত মৃত্যুর ঘটনায় বাঙ্গালী অভিনেত্রীর নাম ! বাঙ্গালী মহিলাদের নিয়ে কুরুচিকর পোষ্ট লালবাজারে অভিযোগ উত্তরপাড়ার গৃহবধূর।
হুগলি , ৯ আগস্ট:- সুশান্ত সিংহ রাজপুত্র মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে বঙ্গ তনয়া রিয়া চক্রবর্তীর । তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা সিবিআই । রিয়া চক্রবর্তীর নাম জরানোর পর থেকেই সমস্ত বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য দ্যাখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় । বাঙালি মহিলাদের নিয়ে যে ভাবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুমন্তব্য ভেসে আসছে তা […]
জয় শুধু সময়ের অপেক্ষা , প্রচারে বেরিয়ে দাবি পানিহাটির তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের
ব্যারাকপুর , ৮ মার্চ:- জোর কদমে প্রচার শুরু করে দিলেন পানিহাটির তৃণমূল পার্থী নির্মল ঘোষ। সোমবার সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে পানিহাটি এলাকার গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলিতে চুটিয়ে প্রচার সারলেন তৃণমূল পার্থী নির্মল ঘোষ। এদিন তিনি প্রচারের ফাঁকে পথ চলতি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এমনকি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার শেষে তৃণমূল প্রার্থী […]



