হুগলি, ১ জুন:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১ দিনের মাথায় আজ সোমবার পয়লা জুন থেকে ফের চালু হল জলপথ পরিষেবা। সরকারি নির্দেশ মেনে হুগলি জেলায় চালু হলো ফেরি পরিষেবা।সোমবার সকাল থেকে হুগলি জেলার কোন্নগর,শ্রীরামপুর সহ বিভিন্ন ফেরিঘাটগুলিতে সরকারি সকল নির্দেশ মেনে ফেরি পরিষেবা চালু হলো। ফেরিঘাটের কর্মীরা এদিন যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করে ফেরিঘাটে প্রবেশ করতে দেন।পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সেই ছবি দেখা গেল আজ সকালে।সকল যাত্রীর মাস্ক ব্যবহার ছিল বাধ্যতামূলক।যাত্রীদের যেমন করোনা-বিধি মেনে সোস্যাল ডিসট্যান্স বজায় রাখতে হবে,তবে ফেরি সার্ভিস চালু হওয়ার খুশি ,পাশাপাশি এর ফলে উপকৃত হলেন লঞ্চের যাত্রীরা।
Related Articles
ভয়ঙ্কর করোনার সমানে বাঙালির নব বর্ষ জয়ী।
প্রদীপ সাঁতরা,১৪ এপ্রিল:- খাতায়-কলমে বাঙালি জীবনে আজ পয়লা বৈশাখ। পুরনো পঞ্জিকার শেষ পাতা তাই বলে গেল। নতুন পঞ্জিকা কি সেভাবে দেখা হয়েছে বাঙালির ? পঞ্জিকা পুঁথির কথা এখন আর ভেবে কী লাভ! গোটা দেশ এখন শুনশান লক ডাউন এ। পৃথিবী সহ সারা বাংলার একই চিত্র৷ আজ, মঙ্গলবার পয়লা বৈশাখ। বাঙালির জীবনে হালখাতা, চৈত্রের চড়ক মেলা, […]
আঁটোসাঁটো নিরাপত্তায় আগামীকাল রাজ্যে তিন কেন্দ্রের ভোটগ্রহণ।
কলকাতা, ২৫ এপ্রিল:- দ্বিতীয় দফার ভোটে ভাগ্য পরীক্ষা উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে। রায়গঞ্জ বালুরঘাটের সঙ্গে ভোটের লড়াইয়ে সামিল দার্জিলিংও। যেখানে মূল লড়াই বিজেপির রাজু বিস্তার সঙ্গে তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাং এর। এছাড়াও বালুরঘাটে হেভিওয়েট বিজেপির সুকান্ত মজুমদারকে লড়তে হবে তৃণমূলের বিপ্লব মিত্রের সঙ্গে। অন্যদিকে রায়গঞ্জে ত্রিমুখী,লড়াইয়ে মুকোমুখি হচ্ছেন তৃণমূলের কৃষ্ণকুমার কল্যাণীর, কংগ্রেসের […]
১ বছর পিছিয়ে গেল ডেভিস কাপ এবং ফেড কাপ।
স্পোর্টস ডেস্ক ,২৭ জুন:- রোনার গেরোয় একবছর পিছিয়ে গেল ডেভিস কাপ। কেবল ডেভিস কাপই নয় মারণ ভাইরাসের কারণে ফেড কাপের প্রথম সংস্করণ আয়োজনের ব্যাপারেও কোনওরকম ঝুঁকি নিতে চায়নি আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। তাই ডেভিস কাপের পাশাপাশি ফেড কাপও একবছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইটিএফ।হাঙ্গেরির রাজধানী শহর বুদাপেস্টে আগামী বছর ১৩-১৮ এপ্রিল বসবে অভিষেক ফেড কাপের আসর। […]







