হুগলি, ৩১ মে:- বেআইনি ভাবে বাড়ি থেকে মদ বিক্রির অভিযোগ, অভিযুক্তর পাশে থাকার অভিযোগে স্থানীয় কাউন্সিলরের নামে পড়লো পোষ্টার।করোনা ভাইরাসের জন্য রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতিদিন সাধারণ মানুষের উদ্যেশে বলছেন সোস্যাল ডিস্টেনসিং মেন্টেন করতে হবে।কিন্তু উত্তরপাড়া মাখলার ২১ নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে মদ বিক্রি তো চলছেই তাঁর সাথে সোশ্যাল ডিস্টেনসিং পযন্ত মানছে না এমন টাই অভিযোগ ওই এলাকার মানুষের।মাখলা হরিশভা এলাকায় ছেলে ও মায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনি মদ বিক্রির অভিযোগ।ওই এলাকার স্থানীয় কাউন্সিলর খোকন মন্ডল কে জানিয়ে কোনো লাভ হয় নি বলে জানান এলাকার বাসিন্দা রা।স্থানীয় এক বাসিন্দা সঞ্জীব মাল বলেন করোনার জন্য বাইরে বেরোতে বারণ করছে সরকার কিন্তু আমাদের এলাকায় মদ কিনতে আসছে বে এলাকার লোকেরা যদিও কোনো লাইসেন্স প্রাপ্ত দোকান না বেআইনি ভাবে মা ও ছেলে বাড়ি থেকে মদ বিক্রি করছে।এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর খোকন মন্ডল বলেন আমি পুরো বিষয় টা শুনেছি।যদি কেউ বেআইনি ভাবে মদ বিক্রি করে থাকে তাহলে পুলিশ কে বলবো আইনি ব্যবস্থা নিতে।পাড়ার মানুষের পাশে আমি আগেও ছিলাম এখনো আছি।
Related Articles
দপ্তরের মধ্যে ঢুকেই অবস্থান বিক্ষোভে সামিল ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত কর্মীরা।
সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ৬ষ্ঠ পে কমিশন অনুযায়ী সিনিয়র বেনিফিট ফিরিয়ে দেওয়া, ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা সহ একাধিক দাবীর কথা বহুদিন ধরেই রাজ্য সরকারকে জানিয়ে আসছিলো ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত অফিসিয়াল কর্মীরা। সেই দাবী না মানায় গত ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে অফিসিয়াল কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছে। বিগত ৫ দিন ধরে সেই […]
ক্রাইম এন্ড সোসাইটি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো রিষড়া বিধান কলেজে।
তরুণ মুখোপাধ্যায়, ৮ ডিসেম্বর:– বুধবার সকালে রিষড়া বিধানচন্দ্র কলেজ এবং চন্দননগর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে ক্রাইম এন্ড সোসাইটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচনায় ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট এর কমিশনার অর্ণব ঘোষ। মূলত নূতন প্রজন্মর ছাত্র-ছাত্রীদের সমাজের প্রতি কি কি দায় বদ্ধতা তা বিস্তারিতভাবে ছাত্রছাত্রীদের কাছে বুঝিয়ে বলেন কমিশনার অর্ণব ঘোষ। বিশেষ করে সমাজের […]
সাংগঠনিক স্তরে বেশকিছু রদবদল তৃণমূল কংগ্রেসের।
কলকাতা, ৮ মার্চ:- রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে আজ বেশ কিছু রদবদল করা হয়েছে। চার সাংগঠনিক জেলার সভাপতি পদে বদল আনার পাশাপাশি রাজ্য স্তরেও নেতাদের দ্বায়িত্বে বেশ কিছু অদল বদল করা হয়েছে।কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অধিবেশন থেকে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রদবদলের কথা ঘোষণা করেন। তিনি জানান, রাজ্য তৃণমূলের […]





