হাওড়া ,৩১ মে:- হাওড়ার বেলুড়ে এক বহুতল আবাসনের চারতলার বারান্দা ভেঙে নিচে পড়ে মৃত্যু হল দুই বোনের। শনিবার রাতে এরা দুই বোন বারান্দায় বসে গল্প করছিলেন। তখন আচমকাই ভেঙে পড়ে বারান্দা। নিচে ছিটকে পড়েন এরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ্তি ধুন্দ(৩২) নামের ছোট বোনের। তাঁর দিদি অনুরাধা শর্মা(৩৬) কে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বেলুড় থানা এলাকার অম্বিকা টাওয়ার আবাসনে।সেখানেই ‘এ’ ব্লকের ব্যালকনি ভেঙে পড়ে শনিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৫ বছর এই আবাসনে কোনও রক্ষনাবেক্ষণ হয়নি। রাতেই সেখানে ছুটে যান প্রাক্তন পুরপিতা রাজীব থামাং। তিনি জানান, আবাসনের বিপদজনক বেশ কিছু অংশ তাঁরা ভেঙে ফেলে সারানোর কথা বললেও আবাসনের দেখভালের দায়িত্বে থাকা কেউই তাতে কর্ণপাত করেনি। এদিনের দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
মৃত ব্যাক্তির ভ্যাকসিন, চাঞ্চল্য সাতঘড়ায়!
সুদীপ দাস, ২৮ জানুয়ারি:- প্রথম করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) নিয়েছিলেন ৩০শে জুলাই, ২০২১। এরপর ২য় ডোজ নেওয়ার আগেই মারা যান সেই বছরের ৩১শে অক্টোবর। অর্থাৎ ওই ব্যাক্তির ২য় কোভিড ভ্যাকসিন নেওয়ার আগেই তিনি মারা গেছেন। অত্যন্ত সহজ এই বিষয়টিই সহজভাবেই বোধগম্য হয়েছিলো মৃত ব্যাক্তির ছেলের। কিন্তু বাবার মৃত্যুর পর প্রায় ৩মাসের পথে মোবাইলের একটি মেসেজ সেই […]
বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু।
কলকাতা, ১২ জুন:- দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘঠলো আজ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হলো এই বছরের বেঙ্গল প্রো টি-২০ লীগ, এই বছরই প্রথম শুরু হচ্ছে এই লীগ, এই ম্যাচের বিরতিতে ল্যাজার শো’য়ের প্রদর্শন দেখা গেলো মাঠে, এইবার আসছি ম্যাচে বিস্তারিত খেলার খবরে, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিলো সার্ভটেক শিলিগুড়ি স্ট্রিকারস পুরুষ […]
গঙ্গাকে স্বচ্ছ রাখতে ঘাটগুলো পরিষ্কার রাখার আহ্বান রিষড়া পুরসভার
হুগলি, ৩০ ডিসেম্বর:- ভারতের প্রধান এবং পবিত্র নদী গঙ্গাকে স্বচ্ছ রাখতে স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা, এবং জেলা গঙ্গা কমিটির উদ্যোগে এবং রিষড়া পুরসভার ব্যবস্থাপনায় গঙ্গা কে স্বচ্ছ রাখার বার্তা দিয়ে মানুষকে গঙ্গার ঘাট গুলিকে পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে পুরসভার উদ্যোগে এক মাসব্যাপী এক কর্মসূচি পালন করা হলো। এই বিষয় বলতে গিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার […]











