কোচবিহার, ৩১ মে:- ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কোচবিহার জেলায়। ৩২ জনের পর আরও ৩৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। আক্রান্তরা সকলেই ভিন রাজ্য থেকে কোচবিহারে ফিরেছে বলে জানা যাচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। তাঁরা কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা ও তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আক্রান্তরা কেউ ছিল ইন্সটিটিউশনাল কোয়ারানটাইন এবং কেউবা হোম কোয়ারান্টিনে। ফলে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, গতকাল শনিবার কোচবিহার জেলা থেকে ৩২ জন করোনা আক্রান্ত হবার খবর জানিয়েছে জেলা প্রশাসন। এরপর আজ ফের ৩৭ জন করোনা আক্রান্তের খবর জানানো হয়। যার ফলে এই দুই দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৬৯। এই খবর সামনে আসতেই নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
Related Articles
শব্দবাজির শব্দ মাত্রা ৯০ থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
কলকাতা, ২০ অক্টোবর:- রাজ্যে শব্দবাজির শব্দমাত্রা বাড়ানো হল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৯০ থেকে বাড়িয়ে এবার ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। উৎসবের মরশুমে এখন শুধুই আনন্দের মেজাজ। দুর্গাপুজোর আমেজে এখন কলকাতাজুড়ে ঢল নেমেছে। এরপরেই দীপাবলি। মা আসবেন অন্যরূপে। এইসময়ে আবার আলোর ঝলকানিতে মেতে থাকে রাজ্য। চারিদিকে বাজির আলোয় মুখরিত হয়। বাজি […]
পানাগড়ে পলিফিল্ম ফ্যাক্টরির শিল্যানাশ করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ আগস্ট:- একটি বেসরকারি পলিফ্লিম ফ্যাক্টরির শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিআগামী সপ্তাহে পানাগড় যাচ্ছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২ নম্বর জাতীয় সড়কের পাশে ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪০০ কোটি টাকা বিনিয়োগে একটি নতুন পলি ফিল্ম উৎপাদন কেন্দ্র গড়ে উঠতে চলেছে। ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী যার শিলান্যাস করবেন। জানা গেছে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখনও পর্যন্ত […]
ইতিহাসে বাবর,হুমায়ুনের পাশাপাশি মমতাকেও পড়তে হবে – সায়ন্তন বসু।
হুগলি,৯ ডিসেম্বর:- সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের করা অষ্ঠম শ্রেনীর এই প্রশ্নটি নিয়ে আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার বিজেপি নেতা সায়ন্তন বাসু হুগলীর চন্ডীতলার জঙ্গলপাড়ায় এক প্রকাশ্য সমাবেশে এসে সিঙ্গুর মহামায়া স্কুলের করা এই প্রশ্ন নিয়ে সরকারের সমালোচনা করে শিক্ষা ব্যবস্থার প্রতি আঙুল তুলেছেন ? তিনি জনসভায় বলেন, ” সিঙ্গুর মহামায়া স্কুলে প্রশ্ন করা […]







