হাওড়া ,৩০ মে:- একসঙ্গে এত সংখ্যায় ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসছেন। এদের অনেকেই করোনা আক্রান্ত। ওইজন্য করোনা বাড়ছে। আপ্রাণ চেষ্টা করেও করোনা পুরোপুরি আটকানো ক্রমশ কঠিন হয়ে উঠছে বলে শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, “এখন আর উপায় নেই। সবাইকে নিয়েই থাকতে হবে। করোনাকে নিয়ে ঘুমোন। করোনাকে পাশবালিশ করে নিন। ক্ষমা চেয়ে নিচ্ছি। নিয়ন্ত্রণের চেষ্টাও করেছি। কিন্তু সব আমার হাতে নেই।” মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের রেশ ধরেই আজ শনিবার দুপুরে হাওড়ায় অভিনব প্রতিবাদ কর্মসূচি নেয় বিজেপি। বিজেপি যুব মোর্চা কর্মীরা হাওড়ায় এসডিও অফিসের গেটের সামনে ‘করোনা পাশবালিশ’ নিয়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ করে। শ্লোগান দেয়। বিক্ষোভ দেখায়। মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করে তারা। পরে পুলিশ এসে যুব মোর্চা কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়।বিজেপি যুব মোর্চার হাওড়া সদরের সাধারণ সম্পাদক অমিত বসু বলেন, আমরা যুব মোর্চার কর্মীরা এখানে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই দলের কর্মসূচি পালন করছিলাম। পুলিশ এসে বলপূর্বক আমাদের সরিয়ে দিয়েছে।
Related Articles
পঞ্চায়েতের আগে সংগঠনকে শক্তিশালী করতে মহিলাদের জনসংযোগে জোর তৃণমূলের।
কলকাতা, ১૧ মার্চ:- আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করতে তৃনমূল কংগ্রেস দেশের আঞ্চলিক বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আজ দক্ষিন কলকাতার কালীঘাটে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে দলের শীর্ষ নেতা-নেত্রীর সঙ্গে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই নিয়ে সমাজবাদী পার্টি […]
পুলিশকে দিয়ে গণনায় কারচুপি করে ঝাড়গ্রামের জেলা পরিষদ দখল করেছে তৃণমূল – শুভেন্দু অধিকারী ৷
ঝাড়গ্রাম , ২৭ জানুয়ারি:- জঙ্গলমহল আগেই জানিয়ে দিয়েছে তারা বিজেপির সঙ্গে আছে। ঝাড়গ্রামে এসে বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত ঝাড়গ্রাম শহরের সার্কাস মাঠে বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয়েছে যোগদান মেলা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ কুনার হেমব্রম, জেলা সভাপতি সুখময় […]
বাগান সমর্থকদের বড় উপহার ! আগামী দিনে সবুজ -মেরুন মাঠেই আইএসএল ।
স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই:- সমর্থকদের আবেগকে সম্মান দেখিয়ে জার্সিংর রঙ সবুজ-মেরুনই ধরে রাখা। পালতোলা নৌকোকে লোগো হিসেবে জার্সিতে জায়গা দেওয়া। তাতেই শেষ নয়। এটিকে-মোহনবাগানের হোম গ্রাউন্ড হিসেবে ময়দানের সবুজ-মেরুন ক্লাবের মাঠকেই বেছে নেওয়া হচ্ছে। শুক্রবার মোহনবাগান-এটিকের প্রথম বৈঠকের পর এটিকে-মোহনবাগানের প্রধান মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেন , ‘‘আমাদের দেখতে হবে যাতে ভবিষ্যতে আইএসএলের খেলা এবং এএফসি ম্যাচের […]







