সুদীপ দাস , ২৮ মে:- রাত থেকেই ছেলে বৌমার মন খারাপের কথা বুঝতে পেরেছিলো শাশুড়ি। তাই সকাল হতেই তোরজোর শুরু করে দেন শাশুড়ি মা। নিজেই সিদ্ধান্ত নেন এবার বৌমা ষষ্ঠীর। তাই সকাল থেকেই বাজার হাট শুরু করে দেন চুঁচুড়ার বালি মোড় কালিতলার বাসিন্দা রিঙ্কু হালদার। লকডাউনের জেরে ছেলেদের নিয়ে বৌমারা বাপের বাড়িতে যেতে পারেনি। তাই এবারের ষষ্ঠীতে তিন বৌমাকে নিয়ে বৌমা ষষ্ঠীর আয়োজন করলেন রিঙ্কু হালদার। তিন বৌমা রূপা, টুটু, ইন্দ্রানীর জন্য হরেক পদের আয়োজন করলেন রিঙ্কু দেবী। তিন বৌমাকেই দুপুরে মেঝেতে বসিয়ে রিতিমত জামাই আদর করলেন রিঙ্কু দেবী। শাশুড়ির আদর পেয়ে বেজায় খুশি হলেন বৌমারাও।
Related Articles
রক্তদান শিবির ঘিরে ‘গোষ্ঠীকোন্দল’ শাসক শিবিরে, প্রকাশ্যে বিবৃতি মনোজের।
হাওড়া, ২১ আগস্ট:- রক্তদান শিবির ঘিরে হাওড়ার শিবপুরে শাসক শিবিরের ‘গোষ্ঠীকোন্দল’ প্রকাশ্যে চলে এলো। রবিবার হাওড়ার ধাড়সা এলাকায় ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচিকে বেআইনি ও দলবিরোধী বলে দাবি করে বিবৃতি দেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী তথা শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি। রবিবারের ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ […]
আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজিরার জন্য নোটিশ।
কলকাতা, ১৩ অক্টোবর:- ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং এর অধীনে থাকা তদন্ত কমিশন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে নতুন দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। আগামী ১৮ই অক্টোবর তাকে কমিশনের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চলতি বছরে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে তৎকালীন মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় এর […]
ডেঙ্গু নিয়ে শ্রীরামপুর পৌরসভায় বিক্ষোভ বিজেপির
হুগলি, ৫ নভেম্বর:- ইতিমধ্যেই ডেঙ্গুর থাবার মারা গেছে দুই জন। সংক্রমিত বহু,পৌরসভা উদাসীন, এই দাবি নিয়ে শ্রীরামপুর পৌরসভায় বিক্ষোভ দেখালো বিজেপি। সকাল ১২ টা নাগাদ শ্রীরামপুর পৌরসভায় ঘেরাও করে বিজেপি, পুলিশি ব্যারিকেড ফেলে দেয় বিজেপি কর্মীরা। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক জানান ডেঙ্গু নিয়ে এই পৌরসভায় ঠিক মতো কাজ করছেনা, ইতিমধ্যেই শহরে দুই জন […]






