হাওড়া , ২৮ মে:- বুধবার বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় সিইএসসি-র বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কামাল আখতার, শান্তনু মাহাতো ও রাজনারায়ণ রায় নামের তিন সিইএসসি-র কর্মীকে। বেলুড় থানার পুলিশ আজ বৃহস্পতিবার এদের হাওড়া আদালতে পাঠায়। বুধবার এই ঘটনার পর সিইএসসি-র ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, “পুলিশকে বলব, এটা ক্রিমিনাল অফেন্স, ক্রাইম। যার অবহেলার জন্য এটা হল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।” উল্লেখ্য, বেলুড়ে জিটি রোডে বিদ্যুতের তারের উপরে ভেঙে পড়েছিল গাছের ডাল। সেই গাছ কাটতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দমকলকর্মী সুকান্ত সিংহ রায়ের(২৭)। এই ঘটনায় গাফিলতির অভিযোগ ওঠে সিইএসসি -র বিরুদ্ধে। দমকলের তরফ থেকে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়। এই ঘটনায় গ্রেফতার হন তিন সিইএসসি কর্মী।
Related Articles
মহিলাকে টিটেনাসের বদলে ভুলবশত দেওয়া হল কুকুর কামড়ানোর ইনজেকশন , চাঞ্চল্য মালদায়।
মালদা, ২ জুন:- কাঁচি দিয়ে কেটে গিয়েছিল এলাকারই এক মহিলার হাতের তালু। তাই দেরি না করে স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন টিটেনাস ইনজেকশন নিতে। কিন্তু সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ভুলবশত কুকুরে কামড়ানোর ইনজেকশন দিয়ে দেন ওই মহিলাকে। তারপরেই অসুস্থ হয়ে পড়েন এই মহিলা। বাড়ি ফিরে এসে ক্রমাগত মাথা ঘোরা ও বমি করতে থাকেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের […]
অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ।
হাওড়া,১৪ মার্চ :- অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার হাওড়ার লিলুয়া থানা এলাকার একাধিক জায়গায় বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় বহু দেশি এবং নামী কোম্পানির মদ। পাশাপাশি মদ রাখার জায়গাগুলোও এদিন ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা […]
পুজোর পাশাপাশি এবার মহালয়ার দিনেও জিভে জল আনা রকমারি খাবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে পঞ্চায়েত দপ্তর
কলকাতা, ৪ অক্টোবর:- বিগত কয়েক বছরের টানা সাফল্যের ওপর ভিত্তি করে এ বছরও পুজোর দিনগুলিতে রকমারি খাবারের পসরা সাজিয়ে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজোর পাঁচ দিন তো বটেই এবছরই প্রথম মহালয়ার দিনেও বিশেষ মেনু হোম ডেলিভারি করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তরের অধীন সংহত এলাকা […]





