ময়না , ২৮ মে:- গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। আর সেই সংবাদমাধ্যম এবার আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে নিজের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক জাহাঙ্গীর বাদশা। আর সেখানেই তাকে এবং তার পরিবারকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়। সাংবাদিকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ইতিমধ্যে ওই সাংবাদিক স্থানীয় ময়না থানা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে সাংবাদিক জাহাঙ্গীর বাদশা তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় বাড়ি মিলন ভৌমিক এর বাড়িতে গিয়েছিলেন। সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে এবং করোনা সুরক্ষা নিয়েই তারা ওই গ্রামে প্রবেশ করেছিলেন। এমন সময় ওই গ্রামের এক দুষ্কৃতী চন্দন রাউৎ প্রথমে এসে মোটা লাঠি নিয়ে সাংবাদিককে হুমকি দেন যে, কেনো তিনি আত্মীয় মিলন ভৌমিকের বাড়িতে এসেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় এবং এখুনি গ্রাম ছেড়ে চলে না গেলে গাড়ি ভেঙে দেওয়ারও কথা বলেন তিনি। এরপর সাংবাদিক ও তার আত্মীয়রা রুখে দাড়ালে সেই মহুর্তে চন্দন রাউৎ হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যায়। প্রায় দশ মিনিট পরে চন্দন রাউৎ আরও ছয়- সাত জনকে সঙ্গে নিয়ে এসে সাংবাদিক সহ তার অাত্মীয়দের ও পরিবারের মহিলাদের মারতে উদ্ধত হয়। এর পাশাপাশি গাড়িতে ভাঙচুর চালায় ও হুমকি দেয়। গ্রাম ছেড়ে না চলে গেলে গাড়িতে বোম্ব মেরে আগুন লাগিয়ে দেওয়া হবে ও প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। সাংবাদিক জাহাঙ্গীর বাদশা ময়না থানা ও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের জানান। পুলিশ প্রায় ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলে পৌঁছায়। তখন দুষ্কৃত কারীরা পালিয়ে যায়। এই চন্দন সহ আক্রমণ কারীরা এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত । তবে তমলুক বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতি আশীষ মণ্ডল জানিয়েছেন ওই দুষ্কৃত কারীরা বিজেপি দলের কেউ না। বিজেপি দলের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। আসিস বাবু বলেন আক্রান্ত সাংবাদিক তিনি আইন মোতাবেক কোনো বেবস্থা নিলে বিজেপি দল কোনো ভাবেই হস্তক্ষেপ করবে না। ইতিমধ্যেই সাংবাদিক জাহাঙ্গীর বাদশা ময়না থানা তে লিখিত অভিযোগ করেছেন। সাংবাদিক জাহাঙ্গীর বাদশার উপরে আক্রমণের ঘটনায় বিভিন্ন স্তর থেকে নিন্দার ঝড় উঠেছে। ময়না থানার পুলিশ দুষ্কৃতি দের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Related Articles
নিয়োগের দাবিতে ডেপুটেশন দিল টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা।
হাওড়া , ২ সেপ্টেম্বর:- টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও নিয়োগ না হওয়ায় বুধবার দুপুরে শিক্ষাভবনে এসে ‘ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দফতরে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ। এদিন প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্বর্ণজিৎ বসু জানান, ২০১৫ সালে টেট পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। পরবর্তী কালে ডিএলএড প্রশিক্ষণ […]
একই রোগীকে দেখতে হাসপাতালে তুলকালাম তৃণমূল বিজেপির।
সুদীপ দাস, ১৩ নভেম্বর:- একই রোগীকে দেখতে হাসপাতালে তৃণমূল-বিজেপি। তুলকালাম চুঁচুড়া সদর হাসপাতালে। তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ বিজেপির মহিলা বাহিনীর। তুমুল হৈচৈ হাসপাতাল চত্ত্বরে। একটা সময় হাতাহাতি হওয়ার জোগার। কোনওক্রমে বিজেপির পুরুষ ব্রিগেড পরিস্থিতি আয়ত্তে আনলেন। ঘটনার সূত্রপাত আজ দুপুর পৌণে একটা নাগাদ। গতকাল বাঁশবেড়িয়ার ১৬নম্বর ওয়ার্ডে জগন্নাথ দাসের পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় […]
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর প্রতিবাদ হুগলি জেলা হাসপাতালে।
হুগলি, ১০ আগস্ট:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল হুগলি জেলা হাসপাতাল।সেই হাসপাতালে চিকিৎসক নার্সরা এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাচ পড়ে পরিষেবা চালু রাখেন।৪৮ ঘন্টায় দোষীরা ধরা না পড়লে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ হবে। হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বলেন,কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে জেলার হাসপাতালগুলোর কি অবস্থা হতে পারে!নিরাপত্তার অভাব বোধ করছি। […]





