নবান্ন,হাওড়া,২৬ মে:- ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতিতে রাজ্যে বিদ্যুৎ ,পানীয় জল, টেলি যোগাযোগ সহ প্রাথমিক পরিষেবাগুলি অনেকাংশেই স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানান, ইতিমধ্যেই রাজ্যের ১০৩ টি পুর এলাকার মধ্যে ৯৪ টি তে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। বাকি ন টি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ৯০ শতাংশ গ্রামীণ এলাকাতেও বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে বলে বিদ্যুৎ দপ্তর রিপোর্ট দিয়েছে। অন্যদিকে সিএসসি জানিয়েছে কলকাতাতে ও ৯৫ শতাংশ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। আজকের মধ্যেই ৯৭ শতাংশ বাড়িতে বিদ্যুৎ এসে যাবে বলে তারা জানিয়েছেন। ৮৫ শতাংশ টেলি যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন।জল পরিষেবাও স্বাভাবিক হয়েছে প্রায় সমস্ত জায়গায়। যুদ্ধকালীন তৎপরতা সঙ্গে কাজ চলছে। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। তিনি আরো জানান ঘূর্ণিঝড় উম্পুনে ৮৬ জনের মৃত্যু হয়েছে। ৬ কোটি মানুষ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি জেলা। ৮ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারমধ্যে এখনো ৩ লক্ষ মানুষ এখনো ত্রাণ শিবিরগুলোতে রয়েছেন। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় জল সহ বিভিন্ন রকম ত্রাণ সরবরাহ করা হচ্ছে। রাজ্য সরকার আরও বিস্তারিতভাবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছে বলে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন।
Related Articles
শ্রাবণী মেলায় ভক্তদের সেবায় জয়হিন্দ বাহিনীর উদ্যোগে শেওরাফুলিতে জলছত্র শিবিরের উদ্বোধনে সাংসদ।
তরুণ মুখোপাধ্যায় , ৬ আগস্ট:- শনিবার রাত থেকে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তের ঢল নেমেছে তারকেশ্বরে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকে কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছেন শৈবতীর্থ তারকেশ্বরে। এই উপলক্ষে তীর্থযাত্রীদের সেবার কাজের উদ্দেশ্যে কালীঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জলছত্র এবং তাদের সেবার কাজ চলছে। হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর […]
দলের প্রতি হতাশা থেকেই আত্মহত্যা দিনহাটার মন্ডল সভাপতির , নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিলেন বিবেক দুবে।
কলকাতা , ২৯ মার্চ:- কুচবিহারের দিনহাটায় বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকার দলের প্রতি হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়ে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগাযোগ নেই বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য গত ২৪ […]
পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়
শিলিগুড়ি, ৭ মার্চ:- একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে সরগরম কলকাতা। ঠিক তার উল্টো দিকে শিলিগুড়িতে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে মিছিলটি শুরু হয়। এবং শেষ হয় ভেনাস মোড়ে গিয়ে। মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় হাতে এলপিজি সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে পা মেলান। এদিনের মিছিলে […]




