সুদীপ দাস ,২৫ মে:- প্রত্যেকবছর আজকের দিনে এই ঈদগাহ সহ মাঠে তিলধারনের জায়গা থাকে না। কিন্তু এবছর গোটা এলাকা শুনসান। তালাবন্ধ ঈদগাহ। মাঝে-মাঝে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে মাঠের পাশে অধীর আগ্রহে বসে থাকা কয়েকজন ভিক্ষুককে অর্থ সাহায্য করে দোয়া করছেন। পবিত্র ঈদের দিন শতাধিক বছরের পুরোনো চুঁচুড়ার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে শেষ কবে এই ছবি দেখা গেছে তা মনে করতে পারছেন না কেউ! হুগলি জেলার সদর শহরে সবথেকে বেশী এখানেই ঈদের দিন নামাজের জমায়েত হয়। কমবেশী প্রায় ১০ হাজারের উপরে মানুষ এখানে নামাজ পাঠ করতে আসেন। কিন্তু করোনা আবহে জমায়েত বন্ধ। তাই এবছর সবাই সকাল-সকাল বাড়িতেই নামাজ সেরেছেন। করোনার দাপটে এবার কোলাকুলিও বন্ধ। তাই হাতে হাত মিলিয়েই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেলো মুসলিম সম্প্রদায়ের মানুষদের।মসজিদ গুলিতে ভিড় লক্ষ করা গেলো না একেবারে। দু এক জন তারা নিয়ম মাফিক স্যোশাল ডিস্টেন্স মেনেই নামাজ পরলো মসজিদে।হুগলিতে এই চিত্রটা দেখা গেলো আজ। ঈদের নিমন্ত্রণ নেই কারো বাড়িতে ,তাই কেউ কারো বাড়ি যাচ্ছে না।তাই এবারের জৌলুশহীন জামজমক বাদ দিয়ে ঈদ কাটাচ্ছে সবাই ।
Related Articles
বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচী।
হুগলী,১৩ ডিসেম্বর:- বিয়ে বাড়িতে গিয়ে ‘দিদি কে বলো’ কর্মসূচীতে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। দলীয় কর্মীদের সাথে নিয়ে হরিপালের পশ্চিম গোপীনাথপুরের গোপালপ্রসাদ গ্রামে বিবাহ বাড়িতে যান বিধায়ক। বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলেন বিধায়ক। এমনকী বিয়েবাড়ির খাওয়ার পংতিতে গিয়ে নিজে হাতে কার্ড দেন বিধায়ক। এই অভিনব প্রচারে খুশি নববধূ থেকে বর সকলেই। Post Views: 492
জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
উত্তর দিনাজপুর , ২৪ আগস্ট:- হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত, চোপড়ায় কিশোরী খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার এবং দাড়িভিটে পুলিশের গুলিতে রাজেশ তাপসের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। চোপড়ায় কিশোরী খুন ও হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ […]
হাওড়ার কন্টেনমেন্ট জোনে পরিস্থিতি দেখে গেলেন ডিজি।
হাওড়া,৭ মে:- হাওড়ায় কন্টেনমেন্ট জোনগুলিতে কড়া নজরদারি শুরু হয়েছে। এই পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার রাতে রাজ্যের ডিজি ও আইজিপি বীরেন্দ্র হাওড়ায় আসেন। তিনি এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা শিবপুর ও হাওড়া থানায় যান। ওই দুই থানার আধিকারিক এবং কর্মীদের মানসিকভাবে উদ্দীপিত করেন তাঁরা। সেখান থেকে তিনি গোলাবাড়ি থানা এলাকায় যান। সেখানে গিয়ে লকডাউন পরিস্থিতি খতিয়ে […]








