ঋসভ,২৪ মে:- দুর্যোগ নিয়ে পূর্ব ভাবনা,বিপর্যয়ের ক্ষতি আচঁ করে পৌরসভার প্রস্তুতি, বিপর্যয় শেষে সময় নষ্ট না করে রাস্তায় নামা, এই তিন মন্ত্রেই আমফান পরবর্তী সময়ে সফল কামারহাটি পৌরসভা।গত বুধবার আমফান ঝরে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয় গোটা বাংলা।ঝড় পরবর্তী সময়ে প্রায় ৫ দিন কেটে গেলেও এখনো অন্ধকারে তিলোত্তমা কলকাতা।পার্শ্ববর্তী পুরসভা অঞ্চলে ক্রমাগত জল,বিদ্যুৎ না থাকায় বিক্ষোভ চরমে উঠছে,এই বিক্ষোভ সামাল দিতে নাভিশ্বাস উঠছে প্রশাসনের।সেখানে কামারহাটি পৌরসভা অঞ্চলের প্রায় ৯৫ শতাংশ বাড়িতেই বিদ্যুৎ এসে গিয়েছে।যে অঞ্চলে বড় গাছ পরে গিয়েছিল রাস্তা পরিষ্কারের কাজ প্রায় শেষ।এই সাফল্যের রহস্য কি? খোঁজ নিতে গিয়ে জানা গেল কেবলমাত্র পূর্ব পরিকল্পনা থাকাতেই বেগ পেতে হলো না এলাকা পরিষ্কার করতে।বিভিন্ন জোনে ভাগ করে এলাকা পরিষ্কারের দায়িত্ব নিজেরাই নিয়েছিলেন প্রশাসক মন্ডলীর সদস্যরা।কামারহাটি পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার তথা প্রশাসক মন্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহাকে দেখা যায় জেসিবি নিয়ে একাধিক এলাকায় গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে।সিইএসসির সাথে কথা বলে এলাকার ছেলেদের সাহায্যে সারারাত ব্যাপী কাজ চালিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তাঁরা।এখনো গোটা এলাকায় ১০০ শতাংশ বাড়িতে বিদ্যুৎ না এলেও বিশ্বজিৎ বাবু দাবি করেছেন রবিবার রাতের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহার নেতৃত্বে যে টিম এই বিপর্যয় মোকাবিলায় কাজ করলেন তাদের কুর্নিশ জানাচ্ছেন কামারহাটির বাসিন্দারা। ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস যুব নেতা তারক দত্ত এদিন খবর সোজাসাপ্টাকে জানান “প্রশাসকের সাহায্যেই এই ওয়ার্ডের গাছ কাটা ও বিদ্যুৎ আসার কাজ তাড়াতাড়ি হয়েছে”।১২ নম্বর ওয়ার্ডে গিয়ে এদিন দেখা গেল অব পরিষেবা স্বাভাবিক।নাম প্রকাশে অনিচ্চুক এক বিরোধী দলের প্রথম সারির নেতা মেনে নিচ্ছেন পার্শ্ববর্তী পৌরাঞ্চলের তুলনায় কামারহাটির অবস্থা অনেকটাই ভালো এই বিপর্যয়ের পরে। পানিহাটি, খরদহ,ব্যারাকপুর পৌরসভা অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল এখনো বিদ্ধস্ত।বিদ্যুৎ নেই মনিরামপুর এলাকায়।সেখানে কামারহাটি পৌরসভায় ইদের আগেই আলো এনে রীতিমত রাজ্যের কাছে মডেল হয়ে গিয়েছে কামারহাটি পৌরসভা।
Related Articles
সৎকারের পর জানা গেল মৃতের করোনা রিপোর্ট পজিটিভ। আতঙ্কে পুরো এলাকা।
হাওড়া , ১৮ জুলাই:- মৃত্যুর ৪৮ ঘন্টা পরে এলো করোনা রিপোর্ট। কিন্তু তার আগেই কোভিড সতর্কতা ছাড়াই দেহ সৎকার হয়ে যায়। এখন সৎকারের পর করোনা পজিটিভ রিপোর্ট আসায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মৃতের পরিবার প্রতিবেশীরা। সকলেই আতঙ্কে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। হাওড়ার জগাছা থানা এলাকার বকুলতলার বাসিন্দা ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে স্বাসকষ্টের কারণে […]
তৃনমূল প্রার্থী মিতালী বাগের গাড়ি ভাঙচুর,অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি, ৫ মে:- প্রচারে বেরিয়েছলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বাঁধের উপর তৃণমূল অফিসের সামনে তার গাড়ি দাঁড় করিয়ে গ্রামে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী। খানাকুলের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখন তলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মোস্তফা পুর তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে প্রার্থী মিতালী বাগ তার গাড়ি […]
স্নায়ু রোগের কাছে হার মানলেন রিষড়ার প্রাক্তন আনবিটেন পৌরপ্রধান দিলীপ সরকার।
হুগলি , ৩০ নভেম্বর:- প্রয়াত হলেন রিষড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। বর্ষিয়ান দিলীপ বাবু বেশ কিছুদিন ধরে স্নায়ু রোগে ভুগছিলেন। হাসপাতলেও ভর্তি ছিলেন। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি আসেন। সোমবার ভোরে রিষড়া সুভাষনগর বাস ভবনে তাঁর মৃত্যু হয়। সিপিআইএম হুগলি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য ছিলেন দিলীপ সরকার। […]







