শুভজিৎ ঘোষ,২৪ মে:- আগামীকাল সারা দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ । আর এই খুশির ঈদের আগের দিন গোঘাট এর তৃণমূলের যুব নেতা আশিক হোসেনের উদ্যোগে কানপুর সহ সংলগ্ন এলাকায় গরীব দুস্থ প্রতিবন্ধী পূজারী ব্রাহ্মণ ও মুসলিম সম্প্রদায়ের গরিব পরিবার ও মসজিদের ইমাম সাহেবদের হাতে বস্ত্র দান করা হলো ।এর মধ্য দিয়ে তৃণমূল যুব নেতা আশিক হোসেন সম্প্রীতির বাতাবরণ তৈরি করলেন। হিন্দু মুসলিম ভেদাভেদ না রেখে সকল সম্প্রদায়ের মানুষের হাতে ঈদের প্রাক্কালে বস্ত্র তুলে দিল ।এর আগেও নিজের জন্মদিন পালন করেছিল গরীব দুঃস্থদের খাদ্য সামগ্রী তুলে দিয়ে আজ আবার সম্প্রীতির বাতাবরণ তৈরি করে হিন্দু-মুসলিম দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবে এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার। ১ নম্বর ব্লক সভাপতি নারায়ন পূজা প্রধান উত্তম মুদি সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা।
Related Articles
ডোনাল্ড ট্রাম্পের বিসর্জন হয়ে গেছে , বাকি যে আগাছাগুলো আছে সেটাও সময়ের অপেক্ষা – অভিষেক।
কলকাতা , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রা করে তৃণমূল। বিজেপিকে কড়া আক্রমণ করে অভিষেক বলেন, মুখে বলবে জয় শ্রীরাম আর কর্মে নাথুরাম। মুখে স্বামীজীর বাণী কথা বলবে, আর কাজে ধর্মে-ধর্মে বিভেদ করবে। স্বামীজীর নাম মুখে আনার অধিকার নেই বিজেপির। তিনি […]
আজ গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠ দর্শনের জন্য ভক্ত দর্শনার্থীরা অতিরিক্ত সময় পাবেন।
হাওড়া , ৪ জুলাই:- আজ রবিবার গুরুপূর্ণিমা উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠ দর্শনের জন্য অতিরিক্ত সময় পাবেন। মঠ সূত্রে এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। সকালে ৮ টা থেকে ১১টা এবং বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আজ বেলুড় মঠ দর্শন করা যাবে। তবে পূর্ব নির্দেশিকা মোতাবেক এদিনও প্রেসিডেন্ট মহারাজের দর্শন বা প্রণাম […]
করোনার বিরুদ্ধে এবার পথে নেমে লড়াইয়ে মমতা, পরিদর্শন করলেন হাসপাতাল-কোয়ারেন্টাইন সেন্টার।
তরুণ মুখোপাধ্যায়,২৪ মার্চ:- করোনা ভাইরাস আক্রান্ত দের চিকিৎসারত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আহ্বান আসুন আমরা সকলে একসঙ্গে এই মহা বিপদের বিরুদ্ধে লড়াই করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এদিন দুপুর থেকে কলকাতার এসএস কেএম , এন আর এস, আর জি কর মেডিকেল কলেজ ,কলকাতা মেডিকেল কলেজ, বেলেঘাটা আইডি, রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার ,এম আর বাঙ্গুর হাসপাতলে পৌঁছে যান। সেখানে […]



