শুভজিৎ ঘোষ,২৩ মে:- এখনো জলের তলায় ধান, তিল বাদাম,ব্যাপক ক্ষতির মুখে তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীরা। ধান,তিল বাদাম সহ অন্যান্য সবজির ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকার উপর।প্রাথমিক ভাবে ব্লক অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এলাকার ৮০০ হেক্টরের উপর জমির ধান , তিল ,পাঠ বাদাম এখনো জলের তলায়। মুখ্যমন্ত্রীর কাছে চাষীদের আবেদন ব্যাপক পরিমান আর্থিক ক্ষতির মুখ থেকে সাহায্যআমপানের তান্ডব মিটতেই শুক্রবার প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা গেলে হুগলি জেলার। জেলা প্রশাসন সূত্রে খবর, সুপার সাইক্লোন আমপানে শুধু মাত্র কৃষি ক্ষেত্রেই মোট ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৫৯০ কোটি টাকা। প্রাথমিক সমীক্ষার পর জেলা প্রশাসনের তরফে এই তথ্য জানা গেছে।কৃষি ক্ষেত্রে ৮৯৫১ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ৫০৯৮৭ হেক্টর জমিতে থাকা তৈলবীজ যেমন তিল বাদাম চাষ সম্পূর্ণ নষ্ট হয়েছে। পাট নষ্ট হয়েছে ১১০৯৩ হেক্টর জমির। একইসঙ্গে ডাল শস্য নষ্ট হয়েছে ১৪৩০ হেক্টর জমির।পাশাপাশি এই সময়ের জেলার মূল অর্থকরী ফসল আম চাষে ক্ষতি হয়েছে ৬৪৩৭ হেক্টর জমির। ৭৮৬ হেক্টর জমির পেঁপে এবং সবজি নষ্ট হয়েছে ৯২১৭ হেক্টর জমিতে। সুপার সাইক্লোনের তান্ডবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ২০ হাজার। আর আংশিক ক্ষতি হওয়া বাড়ির সংখ্যা ৭৭ হাজার।এছাড়াও ৪০ হাজার গাছ ,বিদ্যুতের খুঁটি ,তার ,টাওয়ার, ট্রান্সফরমার সহ সরকারী সম্পত্তিরও ক্ষতি হয়েছে যথেষ্ট।
Related Articles
উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির উন্নতি, জল বাড়ছে মুণ্ডেশ্বরীর।
হাওড়া, ৬ আগস্ট:- উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হলেও ডিভিসি’র ছাড়া জলে ফের জলস্তর বেড়েছে মুন্ডেশ্বরী নদীর। ফলে হাওড়ার দ্বীপ অঞ্চল ঘোড়াবেড়িয়া-চিৎনান এবং ভাটোরা এই দুই গ্রাম পঞ্চায়েতে জল বাড়ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্লাবিত হয়েছে হাওড়ার দ্বীপাঞ্চল এই দুই গ্রাম পঞ্চায়েত। ফের নতুন করে জল ছাড়ায় মুন্ডেশ্বরী নদীর জল হু-হু করে ঢুকছে […]
প্রসূনের হয়ে হাওড়ায় রোড শো অভিষেকের।
হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার বিকেলে দাসনগর থানার মোড় থেকে বালিটিকুরি মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রোড শো কার্যত জনপ্লাবনে পরিণত হয়। প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ […]
অপ্রতিরোধ্য রাজস্থানের মরুঝড় থামিয়ে দুরন্ত কামব্যাক নাইটদের
স্পোর্টস ডেস্কহুগলি , ১ অক্টোবর:- শুভমান গিল, শিবম মাভি এবং কমলেশ নাগারকোটির নায়কোচিত পারফরম্যান্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ রানের দুর্দান্ত জয় পেল দীনেশ কার্তিকের দল। এক ধাক্কায় লিগ তালিকার অনেকটা ওপরে উঠে এল কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার […]





