হুগলি,২২ মে:- জল ও বিদ্যুতের দাবিতে জিটি রোড অবরোধ। শুধু জিটি রোড না কোন্নগর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে রাস্তা অবরোধ।পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশ কে হেনস্থা হয়ে ফিরতে হয়। বাসিন্দাদের দাবি ৪৮ ঘন্টা হয়ে গেল জল ও বিদ্যুৎ নেই। জল , ইলেকট্রিক না পাওয়ায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ সকাল থেকে শুরু হয় দফায় দফায় রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।একই দাবিতে শ্রীরামপুর ও রিষড়া তেও বিক্ষোভ হয়। বিক্ষোভ সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে।পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।
Related Articles
বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
সুদীপ দাস, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ চন্দননগর পুরনিগমের ৬নম্বর ওয়ার্ডে। ঘটনায় তৃণমূল-বিজেপি-সিপিএম এবং নির্দলের মহিলা প্রার্থীদের মধ্যে চরম বচসা। তবে হাতাহাতি শুরু হওয়ার আগেই পুলিশ এসে পরিসংথিতি নিয়ন্ত্রনে আনে। তৃণমূলের বিরুদ্ধে তিন বিরোধী মহিলা প্রার্থী বুথ জ্যাম করার অভিযোগ তোলে। এরপরই শুরু হয় চরম বচসা। তৃণমূলের মহিলা প্রার্থীকে ঘিরে […]
নিজে রক্ত দিলেন, রক্তের সংকট মেটাতে অন্যদের এগিয়ে আসার আবেদন করলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক।
হুগলি, ৬ এপ্রিল:- গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে হুগলি জেলা জুরে। ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যোগান ঠিক রাখতে রক্তদান শুরু করল হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক মৃগাঙ্ক মৌলি কর রক্ত দান করে তার সূচনা করলেন। আজ পোলবা গ্রামীন হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্য কর্মি, […]
লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ হুগলির বৈদ্যবাটি , শেওরাফুলি ও রিষড়া স্টেশনেও।
হুগলি , ২ নভেম্বর:- শনিবার হাওড়া স্টেশনে যাত্রীদের মারধরের অভিযোগ পাশাপাশি লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ হুগলির বৈদ্যবাটি ও শেওরাফুলি স্টেশনে। সাধারণ যাত্রীদের জন্য ট্রেনের দাবিতে আবারো অবরোধে সামিল সাধারন যাত্রীরাই। সকাল ৭.৩০ থেকে অবরোধে বসে তারা। এতে মহিলা যাত্রীরাই ছিল সংখ্যায় বেশী। রেল লাইনের উপর লোহার স্লিপার , গাছের গুঁড়ি ফেলার পাশাপাশি জি,টি,রোড […]





