নবান্ন,হাওড়া,১৯ মে:- ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা মিলিয়ে প্রায় 3 লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই চার জেলাতেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনায় দু’লক্ষ, উত্তর 24 পরগনায় 50 হাজার, পূর্ব মেদিনীপুরের 40 হাজার এবং পশ্চিম মেদিনীপুরে 10 হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।সাইক্লোন সেন্টার গুলিতে বহু মানুষের জমায়েতের কারণে যাতে কোভিদ সংক্রমণ ছড়িয়ে না পড়ে তা যতদূর সম্ভব নিশ্চিত করতে মাস্ক ,স্যানিটাইজার মজুত রাখা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান পুলিশ প্রশাসনের পাশাপাশি জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে কাজ শুরু করেছে। মুখ্য সচিবের নেতৃত্বাধীন টাস্কফোর্স গোটা পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আগামীকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সকলকে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁকে ফোন করেছিলেন বলেও মুখ্যমন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য কে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামীকাল সারারাত তিনি এবং প্রশাসনের শীর্ষ কর্তারা নবান্নে থেকেই পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন। আমফানের মোকাবিলায় সাধারণ মানুষকে সাহায্য করতে রাজ্য সরকার বিশেষ হেল্পলাইন চালু করেছে । এর নম্বর হলো 033 221 ,22141995। এছাড়া টোল ফ্রি 1070 টেও যোগাযোগ করা যাবে।
Related Articles
রাজনৈতিক দলগুলির পোষ্টার, ব্যানার খোলার কাজ শুরু।
সুদীপ দাস , ২৭ ফেব্রুয়ারি:- বাজলো ভোটের ঘন্টা। শুক্রবার ভোটের দিনক্ষন ঘোষনার সঙ্গে সঙ্গে নির্বাচনী বিধি চালু হয়ে গেছে। আর শনিবার সকাল থেকেই সরকারী জায়গা থেকে রাজনৈতিক দলগুলির পোষ্টার, ব্যানার, হোর্ডিং, পতাকা প্রভৃতি খোলার কাজ শুরু করে দিলো পুলিশ। শনিবার সকালে চুঁচুড়া থানার পুলিশের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক পোষ্ট, সরকারি দেওয়াল প্রভৃতি জায়গায় বিগত […]
হাওড়ায় সাংবাদিক বৈঠকে ডিআরএম।
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- অমৃত ভারত প্রকল্পে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা স্টেশনগুলির উন্নয়নের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্টেশনগুলির মধ্যে কয়েকটি রয়েছে বাংলায়। আর এই নিয়েই রবিবার বিকেলে হাওড়ায় সাংবাদিক বৈঠক করেন ডিআরএম সঞ্জীব কুমার। এদিন ডিআরএম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের শিলান্যাস করবেন। হাওড়া ডিভিশনের ১০টি লোকেশনে এই অনুষ্ঠান হবে। […]
এসএসসি নিয়োগ জটিলতার সমাধান খুঁজতে সোমবার চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ৯ মার্চ:- এস এস সি নিয়োগ জটিলতার সমাধান সূত্র খুঁজতে আগামী সোমবার এসএলএসটি(নবম-দশম) চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত শুক্রবার চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হয় তৃণমূল নেতা কুণাল ঘোষের। তারপরই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের কথা জানান শিক্ষামন্ত্রী। জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের মধ্যে দুজন সোমবারের বৈঠকে থাকবেন। সোমবারের বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষকে উপস্থিত […]








