নদিয়া,১৩ মে:- টাকা না দেওয়ায় মাকে ভোজালি দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করল ছেলে।ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকায়। সূত্রের খবর, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকার বাসিন্দা প্রতিভা সাহা বয়স 60 বছর, সকালে বাড়িতে কাজ করছিলেন, সেই সময় আচমকা তার বড় ছেলে কল্যাণ সাহা বয়স 40 বছর, একটি ভোজালি নিয়ে প্রতিভা দেবী কে এলোপাতাড়ি কোপাতে থাকেন।চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি থেকে বেরোতে গেলে তাদের বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ, এর আগেও অভিযুক্ত কল্যাণ সাহা একাধিক বার তার মাকে মারধর করেছে এবং শুধু মাকে নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধোর করতো। এদিন তার মায়ের কাছে টাকা চাইতে গেলে না দিলে আচমকাই ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এর পাশাপাশি অভিযুক্ত কল্যাণ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত কল্যাণ সাহাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কি কারণে এমন ঘটনা তারও তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি অভিযুক্তকে আজ কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হবে।
Related Articles
ফের অন্নদাতার ভূমিকায় মহারাজ।
স্পোর্টস ডেস্ক,১০ মে:– করোনা পরিস্থিতিতে দাতা মহারাজ সর্বদাই অগ্রগামী। বার বার মুক্ত হস্তে সাহায্য করে চলেছেন তিনি। এর আগেই রাজ্যের ১০ হাজার মানুষকে যতদিন লকডাউন চলবে প্রতিদিন অন্ন দানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মহারাজ। ইস্কোনের মন্দিরে গিয়ে ১০ হাজার মানুষকে প্রতিদিন অন্ন দানের কথা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও বেলুড় মঠ, ভারত সেবাশ্রমকেও চাল […]
শাহজাহানের সম্পত্তি যদি ২৫০ কোটি হয়, তার ৭৫ শতাংশ কালীঘাটে গেছে ! হুগলিতে সুকান্ত।
হুগলি, ১৪ মে:- চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। দুই একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিতেই মিটেছে রাজ্যের ভোট গ্রহন। শেষ দফার ভোটে বাংলায় এক লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সে প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাহিনী মোতায়েন করলেই হবেনা তাকে আরো সক্রিয় হতে হবে। অনেক জায়গায় জওয়ানদের নিষ্ক্রিয় দেখাচ্ছে তাদের […]
আকাশছোঁয়া বিল, ছুঁড়ে ফেলা হলো স্বাস্থ্যসাথীর কার্ড, মৃত মায়ের দেহ দিচ্ছে না নার্সিং হোম!
সুদীপ দাস, ২২ জুলাই:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আবারও স্বাস্থ্য সাথীর কার্ড না নেওয়ার অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে। আকাশছোঁয়া বিল মেটাতে না পারায় রুগীর মৃতদেহ আটকে রাখার অভিযোগ সেই না্র্সিং হোমের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি মুকুন্দপুর আমরি হাসপাতালের। মৃত রুগীর নাম কালিদাসী দাস(৬২)। মৃতের পরিবার সূত্রে খবর চলতি মাসের ৯তারিখ মুকুন্দপুর আমরি হাসপাতালের আউটডোরে দেখানোর পর […]




