হুগলি,১০ মে:- রিষড়া পুর এলাকার প্রথম করোনা আক্রান্ত রোগী আজ সন্ধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । এখানকার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফসানা খাতুন এবং তার ৮ মাসের কন্যা গত গত ২ সপ্তাহ আগে কবিড ১৯ এ আক্রান্ত হন তাদের সঙ্গে সঙ্গে তাদের সকারী হসপিটালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয় ।এবং আজ তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে তার মসজিদ লেনের বাড়িতে ফিরে এলেন। এদিন সন্ধ্যায় তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান শ্রী বিজয় সাগর মিস্র সহ অন্যান্য পুরো সদস্যরা তাদের স্বাগত জানান এবং তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সুস্থতা কামনা করেন। বিজয় বাবু জানান যে এক নম্বর ওয়ার্ডের এই রোগী ছিল এখানকার প্রথম করোনা আক্রান্ত রোগী এই ঘটনার পর থেকে এলাকায় কিছুটা হলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কিন্তু আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এই মারণ রোগের বিরুদ্ধে যেভাবে সরকারি হাসপাতালগুলোতে ব্যবস্থা রেখেছেন যেভাবে তাদের সেবা-শুশ্রূষা করা হচ্ছে তারই ফলস্বরূপ আজকে করোনার এই মারণ ব্যাধি থেকে মুক্ত হলেন এঁরা। আমি সমগ্র রিষরা্ বাসীর কাছে আবেদন করছি আপনারা ভয় পাবেন না আতঙ্কগ্রস্ত হবেন না কারণ পুরসভা রিষরা মানুষের সুখ-দুঃখে এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারে সম্পূর্ণ সজাগ ,
তার ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে এই বিপদএর দিনেকোনরকম পরিষেবার বিষয়ে যেন গাফিলতি না করা হয। তার জন্যই আমাদের পুরসভা সমগ্র পুর বাসীদের সঙ্গে নিয়ে এই মারণ ব্যাধির বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং কোনরকম অসুবিধা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।আজ থেকে আমাদের পুর এলাকায় করোনার সোয়াব টেস্ট শুরু হয়ে গেছে ।এবং প্রতিটি মানুষকে আমি আবেদন করছি তারা যদিকোনো রকম অসুস্থতা মনে করেন যেন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের স্বাস্থ্যকর্মীরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে সে ব্যাপারে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব ।এদিকে এদিন করণা আক্রান্তরা রোগ নিরাময় হয়ে বাড়ি ফিরে আসায় এলাকার মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেনএবং তারা জানিয়েছেন যে আমরা এখন অনেকটা আতঙ্ক মুক্ত হলাম কারণ এদের চিকিৎসার ব্যাপারে যেভাবে সরকারি ব্যবস্থা নেয়া হয়েছে তাতে আমরা অত্যন্ত খুশি।Related Articles
পুর আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাগরিকদের যোগাযোগের ব্যবস্থা করছে হাওড়া পুরসভা।
হাওড়া , ৭ সেপ্টেম্বর:- কোভিড সতর্কতা হিসাবে পুর আধিকারিকদের সঙ্গে ভিডিওর মাধ্যমে নাগরিকদের যোগাযোগের ব্যবস্থা করল হাওড়া পুরসভা। বর্তমানে করোনা পরিস্থিতিতে আগের মতো প্রয়োজনে আধিকারিকদের সাথে দেখা করার বিষয়ে অনেক ক্ষেত্রেই জারি হয়েছে নিষেধাজ্ঞা। এবার পুরসভার আধিকারিকদের সঙ্গেও ভিডিও যোগাযোগের ব্যবস্থা চালু করা হল হাওড়া পুরসভায়। সামনাসামনি দেখা করে সমস্যার কথা জানাতে না পারার সমাধানের জন্যই চালু […]
হাতে স্বাস্থ্যসাথী কার্ড। অভিযোগ, তবু রোগীকে ফেরালো দুই বেসরকারি হাসপাতাল।
হাওড়া, ১ অক্টোবর:- স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও হাওড়ার দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগী ফেরানোর অভিযোগ উঠল। স্বাস্থ্যসাথী কার্ডের কথা শুনেই রোগী ফেরানোয় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ায়। শেষপর্যন্ত হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ওই রোগীকে। স্নায়ু রোগে আক্রান্ত এক রোগীকে হাওড়ার দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলা মাত্রই বেড না থাকার অছিলায় […]
লাগাদার বৃষ্টিতে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ কর্তাদের সঙ্গে প্রতি ঘন্টায় যোগাযোগ বিদ্যুৎ মন্ত্রীর।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- লাগাতার বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় রাজ্যের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে বিদ্যুৎ কর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে নিরন্তর কাজ করে পরিস্থিতি যতদূর সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছেন বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধান নগরের বিদ্যুৎ উন্নয়ন ভবনে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান তিনি নিজে প্রতি ঘন্টায় জেলার বিদ্যুৎ […]








